রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিজয় দিবসের আগেই বীরশ্রেষ্ঠ হামিদুরের নতুন ভাস্কর্য, কমিটি গঠন এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন ছাত্রীকে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকসহ দুইজন গ্রেপ্তার কর্মসংস্থানে সমতার অঙ্গীকারে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন হলো স্বপ্ন আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও এপস্টেইনের মডেল সরবরাহকারী সিয়াদের রহস্যজনক মৃত্যু! চুরির মামলায় ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও তার পিএস রিমান্ডে বাংলাদেশের সংকটকালে চীন বরাবরই পাশে রয়েছে: রাষ্ট্রদূত শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চয়তা পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪

প্রতিবেদকের নাম

বের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্তের দুর্ঘটনা ঘটেছে। এতে ১৪ জন আরোহী নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রোববার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার তথ্যের ভিত্তিতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এবং আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার পর হেলিকপ্টারে থাকা কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়। উল্লেখ্য, রাস তানুরায় সৌদি আরামকোর অন্যতম গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ও তেল রপ্তানি টার্মিনাল অবস্থিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হেলিকপ্টারটি ওই শিল্পাঞ্চল সংশ্লিষ্ট দায়িত্ব পালনের অংশ হিসেবেই যাতায়াত করছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা