বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বাড়াতে নির্দেশনা প্রধানমন্ত্রীর জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪ সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক উল্টে শিশু নিহত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপ্টার সেরা একাদশে ভিনিসিয়ুসের দাপট

প্রতিবেদকের নাম

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে অনেক নাটকীয়তা, চমক আর দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে। ৭২ ম্যাচ শেষে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ করে সেরা একাদশ প্রকাশ করেছে ফুটবল তথ্য-উপাত্ত বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপ্টা অ্যানালিস্ট। সেই একাদশে জায়গা পেয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ডদের মতো তারকারা। তবে পুরো একাদশে সবচেয়ে বেশি আলোচনায় আছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র।

গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ভিনিসিয়ুস। তিন ম্যাচেই গোল করে ব্রাজিলের আক্রমণভাগে নেতৃত্ব দিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। দলের অন্যতম ভরসা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি নকআউটের আগে ব্রাজিলের হেক্সা মিশনে নতুন আশাও জাগিয়েছেন তিনি। অপ্টার নির্বাচিত সেরা একাদশেও জায়গা হয়েছে বাঁ প্রান্তের আক্রমণভাগে।

আক্রমণভাগে ভিনিসিয়ুসের সঙ্গী হয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হলান্ড। তিন ম্যাচে ছয় গোল করে টুর্নামেন্টের অন্যতম সেরা পারফরমার মেসি। অন্যদিকে এমবাপ্পে গোল ও অ্যাসিস্টে ফ্রান্সের আক্রমণভাগে ছিলেন দুর্দান্ত। মাত্র দুই ম্যাচ খেলেই চার গোল করেছেন হলান্ড।

মাঝমাঠে জায়গা পেয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়েস্টন ম্যাকেনি ও ইকুয়েডরের পেদ্রো ভিতে। পুরো গ্রুপ পর্বে নিজেদের দলের খেলার গতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই দুই মিডফিল্ডার।

রক্ষণভাগে অপ্টার পছন্দ ঘানার মারভিন সেনায়া, কেপ ভার্দের দিনেই বোর্হেস, স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি এবং জাপানের কেইতো নাকামুরা। সেনায়া সবচেয়ে বেশি ট্যাকল করে নজর কাড়েন। অন্যদিকে মাত্র ১৯ বছর বয়সেই পরিণত ফুটবলের ছাপ রেখেছেন কুবারসি।

গোলপোস্টের দায়িত্ব পেয়েছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া। ৪০ বছর বয়সী এই গোলকিপার গ্রুপ পর্বে নিজের অসাধারণ পারফরম্যান্স দিয়ে দলকে নকআউটে তুলতে বড় ভূমিকা রেখেছেন। বিশেষ করে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

সব মিলিয়ে অপ্টার সেরা একাদশে অভিজ্ঞতা, তারকা শক্তি এবং নতুন প্রতিভার সমন্বয় দেখা গেছে। তবে পুরো একাদশে সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভিনিসিয়ুস জুনিয়র। গ্রুপ পর্বে তার দুর্দান্ত ফর্ম ব্রাজিল সমর্থকদের শিরোপা স্বপ্ন আরও উসকে দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা