বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বাড়াতে নির্দেশনা প্রধানমন্ত্রীর জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪ সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক উল্টে শিশু নিহত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রেমিট্যান্স প্রবাহ ১৭.৬ শতাংশ বৃদ্ধি

প্রতিবেদকের নাম

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩৬৩ দিনে (২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ২৮ জুন) বাংলাদেশে মোট রেমিট্যান্স এসেছে ৩৫.৩৪৩ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের ৩০.০৪৭ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ১৭.৬ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিরা চলতি জুন মাসের ২৮ দিনে ২.৫৮৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা ২০২৫ সালের জুনের একই সময়ে পাঠানো ২.৫৪০ বিলিয়ন মার্কিন ডলারের চেয়ে ১.৮ শতাংশ বেশি। শুধু ২৮ জুন এক দিনেই রেমিট্যান্স এসেছে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার।

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্সের এই ধারাবাহিক দুই-অঙ্কের প্রবৃদ্ধি জাতীয় অর্থনীতিতে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের শক্তিশালী অবদানেরই প্রতিফলন ঘটেছে। যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বাহ্যিক খাতের স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ ভোগব্যয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

চলতি অর্থবছর এখনো শেষ হওয়ার আগেই মোট রেমিট্যান্স প্রবাহ ৩৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী বার্ষিক সাফল্যের ইঙ্গিত দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা