বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বাড়াতে নির্দেশনা প্রধানমন্ত্রীর জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪ সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক উল্টে শিশু নিহত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, কিশোর নিহত

প্রতিবেদকের নাম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নাঈম মোল্লা নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই কিশোর আহত হয়েছে। আহতদের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকার ডিপজলের গলিতে দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ বাঁধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নাঈম মোল্লা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈম মোল্লা (১৬) মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জ গ্রামের মজিদ মোল্লার ছেলে। পরিবার নিয়ে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা পানির ট্যাংকি এলাকায় বসবাস করতেন। তিনি একটি প্যান্ট তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

একই ঘটনায় রবিন (১৬) নামে অপর এক কিশোর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া প্রতিপক্ষের তাজ (১৫) গুরুতর আহত হলে তাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার মূল বিরোধ ছিল তাজ ও রবিনের মধ্যে। গত রমজান মাসে তারাবির নামাজকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথম দ্বন্দ্বের সৃষ্টি হয়। কয়েকদিন আগে বুড়িগঙ্গা নদীতে নৌকায় যাতায়াতের সময় সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে আবারও কথা কাটাকাটি হয়। সেই বিরোধের জের ধরেই শুক্রবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাঈম ওই বিরোধের মূল পক্ষ ছিলেন না; তিনি তৃতীয় পক্ষ হিসেবে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে উভয় পক্ষই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা