বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বাড়াতে নির্দেশনা প্রধানমন্ত্রীর জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪ সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক উল্টে শিশু নিহত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

পার্কে নিয়ে অজ্ঞান করে কিশোরীকে একাধিকবার ধর্ষণের পর ফেলে গেল যুবক

প্রতিবেদকের নাম

রংপুরের পীরগঞ্জে আনন্দনগর পার্কের ভেতর ‘ভূতের রুমে’ নিয়ে ৮ম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের পর অজ্ঞান করে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা।

গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক। তিনি জানান, এই ঘটনায় গত মঙ্গলবার (৩০ জুন) মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত মনিরুজ্জামান মনির (২২) মিঠাপুকুরের মিলনপুর ইউনিয়নের জাহিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, অভিযুক্ত মনির প্রায় পনের দিন চেষ্টার পর ঘুরতে যাওয়ার জন্য রাজি করায় কিশোরীকে। পরে ঘুরতে যাওয়ার কথা বলে কৌশলে পীরগঞ্জের ঝিলমিল পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে আনন্দনগর পার্কের ভেতরে নিয়ে যায়। সেখানে ভূতের রুমে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।

মামলার বাদী জানান, তার মেয়েকে পার্কে নিয়ে যাওয়ার পর আইসক্রিম খাইয়ে অজ্ঞান করে। পরে অজ্ঞান অবস্থায় অমানবিক নির্যাতন চালিয়ে ধর্ষণ করে। অজ্ঞান অবস্থায় মেয়েকে পেয়ে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করেন তিনি।

ভুক্তভোগী কিশোরী জানান, গত ২১ জুন স্কুল যাওয়ার সময় মনিরুজ্জামান মনির তাকে ফুসলিয়ে ঘুরতে নিয়ে যায়। মোটরসাইকেলে ঘুরে বেড়ানোর কথা বলে তাকে পীরগঞ্জের আনন্দনগর পার্কের ভেতর নিয়ে আইসক্রিম খাওয়ায়। আইসক্রিম খাওয়ার পর সে আর কিছু বলতে পারে না। পরে হাসপাতালে জ্ঞান ফিরলে বুঝতে পারে যে, তার সঙ্গে খারাপ কাজ করা হয়েছে। কিশোরী বলেন, তাকে এতটাই নির্যাতন করা হয়েছে যে, এখনও ব্যথা ভাল হয়নি। অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসা নিচ্ছে সে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, ‘আদালত ভুক্তভোগীর ২২ ধারায় জবানবন্দি নিয়েছে। প্রাথমিক তদন্ত করে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা