সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিজয় দিবসের আগেই বীরশ্রেষ্ঠ হামিদুরের নতুন ভাস্কর্য, কমিটি গঠন এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন ছাত্রীকে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকসহ দুইজন গ্রেপ্তার কর্মসংস্থানে সমতার অঙ্গীকারে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন হলো স্বপ্ন আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও এপস্টেইনের মডেল সরবরাহকারী সিয়াদের রহস্যজনক মৃত্যু! চুরির মামলায় ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও তার পিএস রিমান্ডে বাংলাদেশের সংকটকালে চীন বরাবরই পাশে রয়েছে: রাষ্ট্রদূত শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চয়তা পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ঢাবি নিয়ে ফুয়াদের ‘ঘৃণাপূর্ণ’ বক্তব্য, আইনগত ব্যবস্থার দাবি ছাত্রদলের

প্রতিবেদকের নাম

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) নিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল (ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা)। একই সঙ্গে তার বক্তব্য এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ আহ্বান জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডাকসু আয়োজিত এক আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ‘ঘৃণাপূর্ণ’ বক্তব্য দেন। এ বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে অফলাইন ও অনলাইনে ব্যাপক সমালোচনা ও নিন্দা দেখা দেয় বলে সংগঠনটি দাবি করে।

ছাত্রদল বলছে, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এমন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও ডাকসুর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা পদক্ষেপ নেওয়া হয়নি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দৃষ্টি ভিন্নদিকে সরিয়ে নিতে ছাত্রদলকে নিয়ে ‘মিথ্যাচার’ করা হয়েছে বলেও দাবি করে সংগঠনটি।

প্রসঙ্গত, গত ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডাকসু আয়োজিত এক আলোচনা সভায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দাবি করেন, ‘বাংলাদেশের সব ফ্যাসিস্ট, টাউট ও ক্রিমিনাল তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।’ এরপর থেকেই এ বিষয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা