শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার কী আছে পুতিনের ‘চলন্ত দুর্গ’ অরাস সেনাট লিমোজিনে? ইয়েমেনে হুথিদের অবস্থানে হামলার দাবি সরকারি বাহিনীর ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের চুক্তি স্বাক্ষর জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়লে আল্লাহর সাহায্য চাইবেন যেভাবে ফিলিপাইনে ফেরিতে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৩৫ হুথিদের ঠেকাতে ট্রাম্পের সামরিক সহায়তা চাইলেন সৌদি যুবরাজ দুর্নীতির দায়ে দুই সাবেক ফুটবল প্রেসিডেন্ট আজীবন নিষিদ্ধ বিএনপির ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উপদেষ্টা হিসেবে রিজভীকে দায়িত্ব গ্রহণের অনুরোধ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সেতু বিভাগের সচিবের সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রতিবেদকের নাম

বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ অবকাঠামো খাতে টেকসই বিনিয়োগ ও কারিগরি সহায়তা বৃদ্ধির লক্ষ্যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের একটি চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ রোববার সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সাথে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।

এআইআইবি’র পাবলিক সেক্টর ক্লায়েন্টস ডিপার্টমেন্ট (অঞ্চল ১)-এর মহাপরিচালক রজত মিশ্র প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন।

সভার শুরুতে সেতু বিভাগের সচিব প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং বাংলাদেশের মেগা প্রকল্পসমূহের—বিশেষ করে পদ্মা সেতু, যমুনা সেতু এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে—সাফল্য ও এর আর্থ-সামাজিক প্রভাব তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বমানের অবকাঠামো নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে।

সেতু সচিব আরও জানান, সেতু বিভাগের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সার্বক্ষণিক তদারকি, দিকনির্দেশনা ও সুযোগ্য নেতৃত্ব আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করছে। তারা দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বৈঠকে বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে (AIIB)-এর অর্থায়নে পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর যোগাযোগ অবকাঠামো তৈরির সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা হয়। বিশেষ করে, যানজট নিরসন, আধুনিক টোল ব্যবস্থাপনা, বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাবওয়ে, দ্বিতীয় যমুনা সেতু ইত্যাদি প্রকল্পের বিনিয়োগের বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক আগ্রহ প্রকাশ করে।

সেতু সচিব ঋণের শর্তাবলি যেন বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সহনীয় ও টেকসই হয়, তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে প্রকল্প বাস্তবায়নে সেতু কর্তৃপক্ষের অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন।

প্রতিনিধি দলের প্রধান জনাব রজত মিশ্র বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের গতানুগতিক ধারা ভেঙে আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগের প্রশংসা করেন। তিনি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের উদীয়মান অর্থনৈতিক শক্তির কথা উল্লেখ করে জানান যে, AIIB বাংলাদেশে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব স্থাপনে আগ্রহী।

সেতু সচিব বলেন, বিনিয়োগের বিষয়টিকে ত্বরান্বিত করতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে কারিগরি পর্যায়ে নিয়মিত যোগাযোগ অব্যাহত থাকবে। তিনি বিনিয়োগের শর্তাবলি এবং ক্ষেত্রসমূহ সম্পর্কে একটি আনুষ্ঠানিক লিখিত প্রস্তাবনা দেওয়ার জন্য AIIB-কে অনুরোধ জানান, যা পর্যালোচনার পর সরকারের অনুমোদন সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা