বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বামীর পুরুষাঙ্গ কেটে হাসপাতালে স্ত্রীও

প্রতিবেদকের নাম

‎ফরিদপুরের মধুখালীতে পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী-স্ত্রী দুজনই হাসপাতালে ভর্তি রয়েছেন।

আজ ‎মঙ্গলবার ভোরের দিকে উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ভোরের দিকে ভুক্তভোগী আবু দাউদ (৫০) ও তার স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ব্লেড দিয়ে আবু দাউদের পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী। পরে গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

‎মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কবির হোসেন বলেন, ‌রোগীর অবস্থা আশঙ্কাজনক নয়। সামান্য কেটেছে। তার স্ত্রীও হাসপাতালে ভর্তি রয়েছেন।

‎এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা