বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
বিজয় দিবসের আগেই বীরশ্রেষ্ঠ হামিদুরের নতুন ভাস্কর্য, কমিটি গঠন এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন ছাত্রীকে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকসহ দুইজন গ্রেপ্তার কর্মসংস্থানে সমতার অঙ্গীকারে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন হলো স্বপ্ন আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও এপস্টেইনের মডেল সরবরাহকারী সিয়াদের রহস্যজনক মৃত্যু! চুরির মামলায় ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও তার পিএস রিমান্ডে বাংলাদেশের সংকটকালে চীন বরাবরই পাশে রয়েছে: রাষ্ট্রদূত শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চয়তা পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ওসব ফালতু ভিডিও দেখার সময় নেই, বিক্ষোভে লাঠিচার্জ মামলায় ভারতের প্রধান বিচারপতি

প্রতিবেদকের নাম

ককরোচ জনতা পার্টির আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর লাঠিচার্জ নিয়ে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। বুধবার এই মামলা দেশের প্রধান বিচারপতির বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানান এক আইনজীবী। তবে তা শুনতে অস্বীকার করে দেশটির সুপ্রিম কোর্ট।

আইনজীবীকে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘আমাদের সময় নষ্ট করবেন না। নিজের সময়ও নষ্ট করবেন না। জনগণের স্বার্থেই আন্দোলনকারীরা প্রতিবাদ জানাচ্ছেন, নিট প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভ করছেন। তাকে মাঝপথে থামিয়ে দেশটির প্রধান বিচারপতি বলেন, ‘থ্যাঙ্ক ইউ ভেরি মাচ।’

এরপর ওই আইনজীবী কিছু ভিডিও দেখিয়ে পুলিশি নির্যাতনের প্রমাণ দিতে চেয়েছিলেন। তবে প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের সময় নেই। আমরা কোনো ভিডিও দেখতে পারব না।’ মঙ্গলবার দিল্লি হাইকোর্টও এই মর্মে কোনো জরুরি শুনানি করতে রাজি হয়নি। পুলিশি নির্যাতনের বিরুদ্ধে দায়ের মামলা সম্পর্কে দিল্লি হাইকোর্ট বলে দেয়, ‘এসবের মধ্যে আদালতকে টেনে আনবেন না।’

ভারতের সুপ্রিম কোর্ট থেকে আইনি সহায়তা না পাওয়ায় বড় ধাক্কা খেলেন আন্দোলনকারীরা। তবে আন্দোলনরত শিক্ষার্থী ও বিরোধীরা কেন্দ্রীয় সরকারের ওপর চাপ দেওয়া অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা