শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ২৬৫ জন অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে নারীর অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন সাইফুল হক পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই: হোসেন জিল্লুর রহমান জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

প্রতিবেদকের নাম

চট্টগ্রামের বাঁশখালীতে জাগো বাঁশখালী নামক ফেইসবুক পেইজ পরিচালক আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ টাকা চাঁদাদাবি ও ফেইসবুক পেইজে অপপ্রচার চালিয়ে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এই নিয়ে বুধবার (২৯ জুলাই) বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগী মিজানুর রহমান।
অভিযোগে ভুক্তভোগী মিজান বলেন, সরকারি অনুমোদন বিহীন জাগো বাঁশখালী নামক ফেইসবুক পেইজের পরিচালক আবু ছিদ্দিক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার কিছু সহযোগীদের নিয়ে আমার কাছ থেকে ২লাখ টাকা চাঁদাদাবি করে আসছিল, একপর্যায়ে আবু ছিদ্দিক আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে এচাঁদাদাবি করে, এবং পরে আমার ঘরে গিয়ে আমার স্ত্রীকে বলে যে তার দাবি অনুযায়ী চাঁদা না দিলে আমার ইয়াবা ট্যাবলেট দিয়ে পুলিশে ধরিয়ে দিবে বলে হুমকি প্রদর্শন করে। চাঁদা দিতে না পারায় আবু ছিদ্দিক বিভিন্ন ভাবে ভিডিও বানিয়ে তার জাগো বাঁশখালী ফেসবুক পেইজে আমার বিরুদ্ধে ধারাবাহিক ভাবে অপপ্রচার চালিয়ে আসছিল। এতে আমাকে হয়রানিসহ অন্তত ৬০ থেকে ৭০ লাখ টাকা ক্ষতিসাধন করা হয়। সর্বশেষ গত সোমবার রাতে কিছু লোকের কাছ থেকে বক্তব্য নিয়ে আমার বিরুদ্ধে আবারও একটি ভিডিও আপলোড করে, ভিডিওতে যাদেরকে বক্তব্য দিতে দেখা যায়, তাদের সাথে আমার ব্যবসায়িক কোনো লেনদেন নেই, এমনকি তাদের সাথে আমার কোনো সম্পর্কেও তারা মুহিব্বুল্লাহ নামে এক ব্যক্তির কাছ থেকে ভিসা নিয়েছে বলে শুনেছি। কিন্তু আমার উপর মিথ্যা দায় চাপানোর জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে আবু ছিদ্দিক তার জাগো বাঁশখালী পেইজে অপপ্রচার চালাচ্ছে।এবিষয়ে আইনী সহায়তা চেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
ভুক্তভোগী মিজানের স্ত্রী কুহিনূর আক্তার জানান, আবু ছিদ্দিক নামের লোকটা কোনো ধরনের অনুমতি না নিয়ে হঠাৎ করে একদিন আমাদের বসতঘরে ঢুকে পড়ে। এবং বলে যে, তাকে দুই লাখ টাকা না দিলে আমার স্বামীকে ইয়াবা ট্যাবলেট দিয়ে পুলিশে ধরিয়ে দিবে, আমার স্বামীকে ব্যবসা করতে দিবেনা। আমার স্বামী একটি ব্যবসা প্রতিষ্ঠান যার (রেজিঃ নং ১৪০১) এর আওতাধীন শাখায় ভিসা প্রসেসিং কাজ করেন। কিন্তু আবু ছিদ্দিক নামে লোকটি আমাদের ঘরে এসে বলে যে তাকে দুই লাখ টাকা চাঁদা না দিলে আমার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে এবং ইয়াবা ট্যাবলেট দিয়ে আমার স্বামীকে পুলিশে ধরিয়ে দিবে বলে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এবং এরপর থেকে আমার স্বামীর বিরুদ্ধে জাগো বাঁশখালী নামক একটি ফেইসবুক পেইজে অপপ্রচার শুরু করে। এমতবস্থায় আমরা নিরাপত্তাহীন ভাবে জীবন কাটাচ্ছি। ন্যায় বিচার ও আমার স্বামীর নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এবং অভিযুক্ত আবু ছিদ্দিক ও তার ব্যক্তিগত জাগো বাঁশখালী নামক অনুমোদন বিহীন ফেইসবুক পেইজটির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী পরিবার।
এবিষয়ে অভিযোগ দায়েরর সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা পুলিশ সেকেন্ড অফিসার আরিফুর রহমান জানান, ভুক্তভোগী মিজানুর রহমান এবিষয়ে একটি অভিযোগ দিয়েছে, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা