রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
আদালতে হাজতির পাউরুটি থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে: ফরহাদ মজহার মিয়ানমার থেকে পাইপ লাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের বেনজীরকে শিগগির দেশে ফিরিয়ে আনবে সরকার: শামা ওবায়েদ হত্যা মামলায় আত্মসমর্পণ করে নারী আসামি কারাগারে প্রাসাদ গ্রুপ ও নর্দান এডুকেশন গ্রুপের নতুন সিইও সৈয়দ আলমগীর নিরাপদ অভিবাসন নিশ্চিতে ৫ বছরের জাতীয় কর্মপরিকল্পনার উদ্বোধন স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার ড্যাফোডিলে বাংলাদেশের প্রথম ‘ডিকলোনাইজিং ল অ্যান্ড ক্রিমিনোলজি’ কনফারেন্স হত্যা মামলায় ছাত্রশ‌ক্তির নেতা গ্রেপ্তার
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

হত্যা মামলায় ছাত্রশ‌ক্তির নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম

কুড়িগ্রামের রাজারহাটে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম জিন্নাতকে হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত হোসেন লিমনকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। গত বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়। পরে আজ রোববার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

লিমন (২৪) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির মীর ইসমাইল হোসেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক।

মামলার তদন্ত কর্মকর্তা রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এ হত্যা মামলায় ২৮ আসামির মধ্যে এখন পর্যন্ত প্রধান আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গে‌ছে, উপজেলার উমরমজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে জাহিদুল ইসলাম জিন্নাত ও জয়নাল হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সরকা‌রি রাস্তা নিয়ে বিরোধ চলছিল। গত ১৪ জুলাই জিন্নাত নিজ জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জয়নালের ছেলে লিয়াকত হোসেন লিমন বল্লম দিয়ে জিন্নাতের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই জয়নাল আবেদীন ২৮ জনকে আসামি করে রাজারহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিহতের ছেলে মো. সাকিব বলেন, ‘আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা