মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বদলে যাচ্ছে বাংলাদেশের অর্থবছর

প্রতিবেদকের নাম

বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭-২৮ অর্থবছর হবে ৯ মাসের অন্তর্বর্তীকালীন বছর। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর শুরু হবে ১ এপ্রিল এবং শেষ হবে ৩১ মার্চ।

সরকারের যুক্তি, জুলাই-আগস্টের বর্ষাকালে অবকাঠামো উন্নয়নকাজ চলায় কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয়, সময় বাড়ে এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়। এপ্রিল-মার্চ অর্থবছর হলে বর্ষার আগেই উন্নয়নকাজ শেষ করার সুযোগ তৈরি হবে। অর্থবছর পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে। এ জন্য প্রয়োজনীয় আইন ও আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন ব্যবস্থায় পরিবর্তন আনতেনো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা