রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আমিশা প্যাটেলের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের চার্চগেটের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। তার বাবা-মায়ের বাসা থেকে প্রায় ৫ লাখ রুপি মূল্যের সোনা ও হীরার গয়না চুরি হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। এ ঘটনায় অভিনেত্রীর এক গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় বার্তাসংস্থা টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পুলিশ জানিয়েছে, পালঘরের বাসিন্দা ৪০ বছর বয়সী সীমা ঘাটেকে এ ঘটনায় গ্রেপ্তার করেছে মেরিন ড্রাইভ পুলিশ। আদালতে হাজির করার পর তাকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আমিশার মা আশা প্যাটেলের বাড়িতে প্রায় দেড় বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন সীমা। চলতি বছরের জানুয়ারিতে একটি সোনার চুড়ি নিখোঁজ হওয়ার পর বিষয়টি প্রথম নজরে আসে।

আশা প্যাটেল গৃহকর্মীর ওপর সন্দেহ প্রকাশ করেন। এরপর প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে তাকে চুরি স্বীকার করে গয়না ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হয় বলে পুলিশ জানিয়েছে। তবে চুড়িটি ফেরত না পাওয়ায় শেষ পর্যন্ত মেরিন ড্রাইভ থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

প্রাথমিকভাবে অজ্ঞাত এক নারীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে পুলিশের অপরাধ শনাক্তকারী দল তদন্ত শুরু করে এবং সন্দেহভাজনকে বিরারের একটি এলাকা থেকে শনাক্ত করে। এরপর সীমা ঘাটেকে আটক করা হয়।

পুলিশ বর্তমানে নিখোঁজ গয়না উদ্ধারের চেষ্টা করছে। একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে আগে কোনো অপরাধের অভিযোগ বা মামলা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযোগে উল্লেখ করা চুড়িটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে আমিশা প্যাটেল ২০০০ সালে হৃতিক রোশনের বিপরীতে ‘কহো না… পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। এরপর ‘গদর: এক প্রেম কথা’, ‘হামরাজ’, ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘ভুলভুলাইয়া’ ও ‘রেস ২’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি।

২০২৩ সালে ‘গদর ২’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় উল্লেখযোগ্য প্রত্যাবর্তন করেন আমিশা। ২০০১ সালের ব্লকবাস্টার ‘গদর: এক প্রেম কথা’র জনপ্রিয় চরিত্রটি আবারও অভিনয় করেন তিনি। সিনেমাটি তার ক্যারিয়ারের অন্যতম সফল বাণিজ্যিক ছবি হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা