রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

এমপি হোস্টেলের ২০৩ নম্বর ফ্ল্যাটটি কার, জানা গেল

প্রতিবেদকের নাম

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবন (এমপিদের সরকারি আবাসন) থেকে মরদেহটি পাওয়া যায়।

পুলিশ জানায়, এমপি হোস্টেলের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে মরিয়মের মরদেহ।

জানা গেছে, এমপি হোস্টেলের ২০৩ নম্বর ফ্ল্যাটের গেটের নেমপ্লেটে লেখা রয়েছে ‘জি. এম. নজরুল ইসলাম’। মরিয়মের মরদেহ উদ্ধারের পর ভবনের সামনের জায়গাটি এখন নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী। সেই বেষ্টনীর ভেতরে যাতায়াত সীমিত করা হয়েছে। ওই ভবনের ভেতরে অবস্থান করছেন জিএম নজরুল ইসলাম।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘২০৩ নম্বর ফ্লাটে সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে। সিআইডির ফরেনসিক দল ও পিবিআই সেখানে কাজ করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা