মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিঁড়ি বেয়ে নামছেন বিদ্যা, হাতে জ্বলন্ত সিগারেট—‘জেলার ২’ নিয়ে বাড়ছে রহস্য ‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না’—হঠাৎ কেন এমন বললেন তানজিন তিশা? আল্লু অর্জুনের ‘রাকা’য় এমন কী হলো, যে উঠল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে? ১৩ বছর পর সালমানের বিরুদ্ধে মুখ খুললেন সোফিয়া, বললেন ‘ভণ্ড’! রাশমিকার হাতে কাস্তে কেন? ‘মাইসা’র টিজারে ভয়ংকর অবতারে অভিনেত্রী বিমানবন্দরে আটক ‘মহাভারত’-এর ভীম, সৌরভের বিরুদ্ধে তরুণীর বিস্ফোরক অভিযোগ! প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম পুলিশ হেফাজতে এমপি হোস্টেলের ২০৩ নম্বর ফ্ল্যাটটি কার, জানা গেল গুলশানে আওয়ামী লীগের মিছিল, রিমান্ড শেষে কারাগারে ২৪ নেতাকর্মী গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাশমিকার হাতে কাস্তে কেন? ‘মাইসা’র টিজারে ভয়ংকর অবতারে অভিনেত্রী

বিনোদন প্রতিবেদক
রাশমিকা মান্দানা

রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবে এতদিন দর্শকদের মন জয় করেছেন রাশমিকা মান্দানা। এবার সেই পরিচিত গ্ল্যামারাস অবতার পেছনে ফেলে একেবারে ভিন্ন রূপে হাজির হচ্ছেন দক্ষিণী এই অভিনেত্রী। আসন্ন সিনেমা ‘মাইসা’-তে তাকে দেখা যাবে ভয়ংকর অ্যাকশননির্ভর চরিত্রে।

সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। আর তাতেই রাশমিকার মারকাটারি রূপ দেখে চমকে উঠেছেন দর্শক-সমালোচকরা।

নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লে পরিচালিত ‘মাইসা’য় রাশমিকা অভিনয় করেছেন এক ভিন্ন জনগোষ্ঠীর তরুণীর চরিত্রে। প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিজের অস্তিত্ব ও পথ তৈরি করা এক নারীর গল্পই উঠে এসেছে সিনেমাটিতে।

টিজারের শুরুতে রাশমিকার চরিত্রকে দেখা যায় ক্লান্ত ও ভেঙে পড়া অবস্থায়। কিন্তু মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ায় সে। এরপর শুরু হয় তার অ্যাকশন তাণ্ডব।

হাতে কাস্তে নিয়ে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়া, ভয়ংকর সংঘর্ষে জড়িয়ে পড়া কিংবা লাথির আঘাতে প্রতিপক্ষকে কাবু করার দৃশ্য নজর কেড়েছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে পানির নিচে একাধিক প্রতিপক্ষের সঙ্গে তার লড়াইয়ের দৃশ্য। টিজারে মোটরসাইকেল চালাতেও দেখা গেছে অভিনেত্রীকে।

রাশমিকার এমন রুক্ষ, শক্তিশালী ও নির্ভীক অবতার ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ইউটিউবে প্রকাশিত হিন্দি টিজারের মন্তব্যের ঘরেও দর্শকদের উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই নারীকেন্দ্রিক সিনেমায় এমন শক্তিশালী চরিত্রের প্রশংসা করেছেন।

চরিত্রটির জন্য শারীরিক ও মানসিকভাবে কঠোর প্রস্তুতিও নিতে হয়েছে রাশমিকাকে। শুটিংয়ের একটি কঠিন অ্যাকশন দৃশ্যে গুরুতর চোটও পেয়েছিলেন তিনি। ওই ঘটনায় তার টেনডন ছিঁড়ে যায় বলে জানা গেছে। চোটের যন্ত্রণা ও কঠিন পরিশ্রমের মধ্য দিয়েই চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী।

‘মাইসা’ আগামী ২৭ নভেম্বর তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম—পাঁচ ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। সিনেমাটিতে রাশমিকার সঙ্গে অভিনয় করেছেন ঈশ্বরী রাও, গুরু সোমসুন্দরম, রাও রমেশ, রাহুল রবীন্দ্রন, সামুথিরাকানি, শিবা কন্দুকুরি, কার্তিক রঞ্জিনি, তারক পন্নাপ্পা ও নিধি সিং।

এর আগে গত ১৯ জুন মুক্তি পাওয়া হিন্দি রোমান্টিক কমেডি-ড্রামা ‘কটকট ২’-এ শহীদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে বড় পর্দায় দেখা গিয়েছিল রাশমিকাকে। এবার ‘মাইসা’য় তার সম্পূর্ণ ভিন্ন অবতার দর্শকদের কতটা চমকে দেয়, সেটিই এখন দেখার অপেক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা