মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
‘রিফাত ভাই একা নন, আমি পাশে আছি’—অসুস্থ অভিনেতাকে নিয়ে চঞ্চল চৌধুরীর আবেগঘন পোস্ট ৮০ থেকে ৫৫ কেজি, হঠাৎ এতটা বদলে গেলেন অভিনেত্রী শখ! বিদ্যার পারিশ্রমিকে ছাড় নয়, সিনেমার জন্য বাড়িই বন্ধক রাখলেন দিয়া মির্জা ঢাকা মেডিক্যালে গুরুতর অসুস্থ রিফাত চৌধুরী, খবরই জানতেন না অভিনয় শিল্পী সংঘের সভাপতি! সিঁড়ি বেয়ে নামছেন বিদ্যা, হাতে জ্বলন্ত সিগারেট—‘জেলার ২’ নিয়ে বাড়ছে রহস্য ‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না’—হঠাৎ কেন এমন বললেন তানজিন তিশা? আল্লু অর্জুনের ‘রাকা’য় এমন কী হলো, যে উঠল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে? ১৩ বছর পর সালমানের বিরুদ্ধে মুখ খুললেন সোফিয়া, বললেন ‘ভণ্ড’! রাশমিকার হাতে কাস্তে কেন? ‘মাইসা’র টিজারে ভয়ংকর অবতারে অভিনেত্রী বিমানবন্দরে আটক ‘মহাভারত’-এর ভীম, সৌরভের বিরুদ্ধে তরুণীর বিস্ফোরক অভিযোগ!
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ঢাকা মেডিক্যালে গুরুতর অসুস্থ রিফাত চৌধুরী, খবরই জানতেন না অভিনয় শিল্পী সংঘের সভাপতি!

বিনোদন প্রতিবেদক:

গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা ও কবি রিফাত চৌধুরী। গত ১৪ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর শুরুতে হাসপাতালের ফ্লোরেই দিন কাটাতে হয়েছে তাকে। পরে অবশ্য একটি বেডের ব্যবস্থা হয়।

এদিকে রিফাত চৌধুরীর অসুস্থতার খবর সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও বিষয়টি জানা ছিল না ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আজাদ আবুল কালামের

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে রিফাত চৌধুরীর অসুস্থতার বিষয়ে জানতে চাইলে আজাদ আবুল কালাম সংবাদমাধ্যমকে বলেন, ‘রিফাত চৌধুরীর অসুস্থতার খবর আমি জানি না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা হলেও বিষয়টি তার নজরে আসেনি জানানো হলে বিস্ময় প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে আজাদ আবুল কালাম বলেন, ‘আমি নিজেই অসুস্থ। সে জন্য হয়তো চোখে পড়েনি।’

তবে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, রিফাত চৌধুরীর অসুস্থতার খবর সোমবার তার নজরে এসেছে। এরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সংগঠনটি।

তিনি জানান, মঙ্গলবার অভিনয় শিল্পী সংঘের একটি প্রতিনিধি দল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে রিফাত চৌধুরীর সঙ্গে দেখা করবে।

রাশেদ মামুন অপু আরও বলেন, রিফাত চৌধুরী অভিনয় শিল্পী সংঘের সদস্য নন। এ কারণেই তার অসুস্থতার খবর সংগঠনের কাছে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে।

সংগঠনের সীমাবদ্ধতার কথাও তুলে ধরে তিনি বলেন, অভিনয় শিল্পী সংঘের সদস্য সংখ্যা প্রায় ১ হাজার ৫০০। তাদের অধিকাংশের চিকিৎসাসহ বিভিন্ন বিষয় সংগঠনকে দেখতে হয়। এর বাইরে সময় ও সামর্থ্যের সীমাবদ্ধতাও রয়েছে।

তবে সদস্য না হলেও রিফাত চৌধুরীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অভিনয় শিল্পী সংঘ। রাশেদ মামুন অপু বলেন, ‘রিফাত ভাই আমাদের মেম্বার না, এটা কোনো বিষয় না। ওনার বিষয়টি গতকাল থেকে সিরিয়াসলি দেখছি। আজ অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে আমরা রিফাত ভাইকে কিছু আর্থিক সাহায্য করব। ওনার জন্য একটি তহবিল গঠন কিভাবে করা যায়, সেটাও দেখছি।’

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেতার পাশে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দাঁড়ানোর উদ্যোগ ইতোমধ্যে আলোচনায় এসেছে। তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে হাসপাতাল ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা