মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
‘রিফাত ভাই একা নন, আমি পাশে আছি’—অসুস্থ অভিনেতাকে নিয়ে চঞ্চল চৌধুরীর আবেগঘন পোস্ট ৮০ থেকে ৫৫ কেজি, হঠাৎ এতটা বদলে গেলেন অভিনেত্রী শখ! বিদ্যার পারিশ্রমিকে ছাড় নয়, সিনেমার জন্য বাড়িই বন্ধক রাখলেন দিয়া মির্জা ঢাকা মেডিক্যালে গুরুতর অসুস্থ রিফাত চৌধুরী, খবরই জানতেন না অভিনয় শিল্পী সংঘের সভাপতি! সিঁড়ি বেয়ে নামছেন বিদ্যা, হাতে জ্বলন্ত সিগারেট—‘জেলার ২’ নিয়ে বাড়ছে রহস্য ‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না’—হঠাৎ কেন এমন বললেন তানজিন তিশা? আল্লু অর্জুনের ‘রাকা’য় এমন কী হলো, যে উঠল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে? ১৩ বছর পর সালমানের বিরুদ্ধে মুখ খুললেন সোফিয়া, বললেন ‘ভণ্ড’! রাশমিকার হাতে কাস্তে কেন? ‘মাইসা’র টিজারে ভয়ংকর অবতারে অভিনেত্রী বিমানবন্দরে আটক ‘মহাভারত’-এর ভীম, সৌরভের বিরুদ্ধে তরুণীর বিস্ফোরক অভিযোগ!
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

৮০ থেকে ৫৫ কেজি, হঠাৎ এতটা বদলে গেলেন অভিনেত্রী শখ!

বিনোদন প্রতিবেদক:

একসময় ছোট ও বড় পর্দায় সমানতালে ব্যস্ত ছিলেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। বিয়ে, সংসার ও সন্তানের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর সম্প্রতি একটি ফ্যাশন শোতে হাজির হয়ে নতুন রূপে চমকে দিয়েছেন এই অভিনেত্রী।

মাত্র সাত মাসে ১৫ কেজি ওজন কমিয়ে বর্তমানে ৫৫ কেজিতে রয়েছেন শখ। তবে তার এই পরিবর্তনের পেছনে শুধু নিজেকে নতুনভাবে উপস্থাপনের ইচ্ছা নয়, রয়েছে স্বাস্থ্যগত কারণও।

প্রায় আট মাস আগে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়ে শখ জানতে পারেন, তিনি ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবারে নিয়ন্ত্রণ আনার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা শুরু করেন তিনি।

মা হওয়ার পর শখের ওজন প্রায় ৮০ কেজিতে পৌঁছে গিয়েছিল। সন্তান জন্মের পর তা কমে ৭০ কেজিতে এলেও এরপর আর ওজন কমছিল না। এর আগে কয়েকবার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও শরীরচর্চা শুরু করলেও নিয়ম ধরে রাখতে পারেননি অভিনেত্রী।

তবে এবার স্বাস্থ্যগত কারণেই জীবনযাপনে বড় পরিবর্তন আনেন শখ। নিজের খাবারের তালিকা থেকেও কমিয়ে দেন পছন্দের গরুর মাংস। এমনকি এবারের কোরবানির ঈদে মাত্র দুই টুকরা গরুর মাংস খেয়েছেন বলে জানান তিনি।

বর্তমানে তার খাবারের তালিকায় বেশি থাকছে সবজি, মুরগি ও ডিম। বাদ দিয়েছেন আলুও। পাশাপাশি বাড়িতে রান্না করা খাবার খাওয়ার চেষ্টা করছেন এবং নিয়মিত শরীরচর্চা করছেন।

শুধু ওজন কমানোতেই থেমে নেই শখ। এবার নতুনভাবে অভিনয়ে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন তিনি। বিয়ে, সংসার ও সন্তানের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর এরই মধ্যে কয়েকজন চলচ্চিত্র পরিচালক তার সঙ্গে যোগাযোগ করেছেন।

ভালো গল্প ও পছন্দের চরিত্র পেলে সিনেমায় নিয়মিত কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। ফলে শারীরিক পরিবর্তনের পাশাপাশি নতুন চরিত্রে পর্দায় ফেরার প্রস্তুতিও চলছে তার।

দীর্ঘ বিরতির পর ফ্যাশন শোতে শখের নতুন লুক ইতোমধ্যে নজর কেড়েছে দর্শকদের। এখন দেখার বিষয়, নতুন এই শখকে বড় পর্দায় দর্শক কতটা নতুনভাবে আবিষ্কার করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা