বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ডেঙ্গু মশাকে ‘বেয়াদব’ আখ্যা দিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার

প্রতিবেদকের নাম

দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে গোপালগঞ্জে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে এডিস মশাকে ‘বেয়াদব’ আখ্যা দিয়েছেন ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আজমুল হক।

আজ রোববার বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মো. আজমুল হক বলেন, মো. আজমুল হক বলেন, ‘সারা বাংলাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন যে এডিস মশা একসময় পরিষ্কার পানি ছাড়া ডিম পাড়তো না। এ বেয়াদবরা এখন ময়লা পানিতেও ডিম পাড়ছে। তার মানে তারা এখন তাদের অবস্থান বদলেছে। এই মশা আগে সকালে সন্ধ্যা ছাড়া কামড়াতো না। এখন এরা রাতের বেলাও কামড়াচ্ছে। অতএব আমাদের এলার্ট হতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিক উজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ুন রশীদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা