বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মন্দিরে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

প্রতিবেদকের নাম

চট্টগ্রামের পটিয়ায় মন্দিরে টাইলসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার খরনা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডে দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান (১৭) খরনা ইউনিয়নের লালারখীল গ্রামের মোহাম্মদ হারুনের ছেলে। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল করিম জানান, সকালে স্থানীয় কৃষ্ণ মন্দিরে টাইলস বসানোর কাজ করছিলেন মিজানুর। কাজের একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া বলছে, ‘বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু খবর পেয়েছি। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা