বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মাছ চুরির সন্দেহে ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

প্রতিবেদকের নাম

সাতক্ষীরার তালায় ঘের থেকে মাছ চুরি সন্দেহে ক্ষিতিশ মন্ডল নামে এক মাছের ঘের ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ক্ষিতিশ মন্ডল (৫২) তালা সদরের জেয়ালা গ্রামের মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে।

নিহতের চাচাতো ভাই পার্থ মন্ডল জানান, জেয়ালা উত্তরখোলা বিলে বিশ্বনাথ ঘোষের ঘেরে মাছ চুরির সন্দেহে গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে ক্ষিতিশ মন্ডলকে আটক করা হয়। আটকের পর বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী, গফফার শেখসহ ১০-১৫ জন জেয়ালা শশ্মানঘাট এলাকায় গাছে বেধে গণপিটুনি দিয়ে হাত-পা ভেঙে দেয়। সে সময় ধারাল অস্ত্র দিয়ে তার মাথায় কোপানো হয়। এছাড়া তার চোখ তুলে নেয়ার চেষ্টা করা হয়। রাত তিনটা থেকে ভোর পর্যন্ত এভাবেই মারপিট চলতে থাকে। পরে সকাল ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

তিনি বলেন, ‘আমার চাচাতো ভাই ক্ষিতিশ মন্ডল মাছের ঘের ব্যবসায়ী। তার চার বিঘা মাছের ঘের রয়েছে। চুরি সন্দেহে একটা মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলবে?’

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী বলেন, ‘ঘেরে মাছ চুরির সন্দেহে পিটিয়ে ক্ষিতিশ মন্ডলকে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা