রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

‘সেরা সুন্দরী’ মাহি, এবার লড়বেন আন্তর্জাতিক মঞ্চে

প্রতিবেদকের নাম

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’র মুকুট উঠেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির মাথায়। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্যদিয়ে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। ‘সেরা সুন্দরী’র মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। তিনি আবার মাহির সবচেয়ে কাছের বন্ধু। এবার মাহি অংশ নিবেন প্রতিযোগিতার আন্তর্জাতিক মঞ্চে।

আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিভিন্ন দেশের ‘সেরা সুন্দরী’দের সঙ্গে লড়বেন মাহি।

এদিকে, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরা ছবি দিয়ে মাহি তার অনুভূতি জানিয়েছেন এভাবে, ‘একটি স্বপ্ন, একটি মুকুট, আর নিজের চেয়েও অনেক বড় এক দায়িত্ব। অসামান্য গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, “মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬”-এর মুকুট অর্জন করতে পেরে আমি সম্মানিত ও গর্বিত। এটি শুধু আমার একার মুহূর্ত নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত। আর এখনই শুরু হলো নতুন এক পথচলা। আমার দেশ, আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে।’

যদিও মূল আয়োজনের অল্প কয়েকদিন বাকি। ফলে প্রস্তুতির জন্য বেশি সময় পাচ্ছেন না মাহি। তবে গত বছরের বিজয়ী মিথিলা তার বন্ধু; তাকে পাশে পাচ্ছেন। তাই অল্প সময়েও নিজেকে ঝালিয়ে নেবেন বলে জানালেন মাহি।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হয়েছিলেন। তবে কেউই বিশ্বমঞ্চে উল্লেখযোগ্য সাফল্য বয়ে আনতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা