শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অভিমান ভুলে আবার একসঙ্গে তারা

প্রতিবেদকের নাম

একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে দূরত্ব তৈরি হয়েছিল ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণের। বছর তিন আগে, নাম প্রকাশ না করে অভিনেত্রীকে উদ্দেশে এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন জোভান। মূলত ‘জানেমান তুই আমার’ নাটকের প্রচার না চালানোয় ফারিণের বিরুদ্ধে এমন কথা বলেন তিনি।

ওই সময় জোভান ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘জানেমান তুই আমার’ নাটক মুক্তি পেলেও অভিনেত্রীর কোনো খোঁজ নেই। অথচ তিনি তার ওটিটির কাজ নিয়ে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে যাচ্ছেন। ওটিটিতে কাজ করছেন বলেই ওই অভিনেত্রী নাটককে অবজ্ঞা করছেন- এমন অভিযোগও তোলেন তিনি।

জোভানের এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করে ফারিণ জানিয়েছিলেন, নাটক দিয়েই তার ক্যারিয়ার শুরু, তাই নাটককে তিনি কখনো ছোট করে দেখেন না। এ নিয়ে দুজনের বাদানুবাদ বেশি দূর না গড়ালেও এর পর থেকে চলছিল জোভান-ফারিণের অভিমান। অনেক দিন একসঙ্গে কোনো কাজ করেননি। অবশেষে সেই অভিমান ভাঙল।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘প্রাণ সখিয়া’ নাটক দিয়ে আবারও একসঙ্গে ফিরলেন তারা। সম্প্রতি শুরু হয়েছে ‘প্রাণ সখিয়া’ নাটকের শুটিং। শুটিং ইউনিট থেকে জোভান ও ফারিণের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নতুন এই নাটকের খবর জানান নির্মাতা রাজ।

শুধু জোভানের সঙ্গেই যে অনেক দিন পর অভিনয় করছেন ফারিণ, শুধু তাই নয়, এই নাটক দিয়ে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরলেন তিনি। ওয়েব কনটেন্ট এবং সিনেমায় নাম লেখানোর পর নাটকে অনেকটা অনিয়মিত ছিলেন তিনি। সর্বশেষ গত রোজার ঈদে শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেন ফারিণ। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়ার পর থেকে অনেকটা আড়ালে ছিলেন তিনি।

আর চলতি মাসে ‘ডাকাতিয়া বাঁশি’ নামের একটি ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে ফেরেন ফারিণ। ইমরাউল রাফাত পরিচালিত সিরিজটি এ বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা