বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
মহাদেবপুরে যুবককে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনের আওতায় আসতে হবে : জামায়াত আমির ১৭ হাজারে রাজি নন শ্রমিকরা, গাজীপুরে ফের উত্তেজনা মুজিবনগরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ বৃদ্ধা নিহত ট্রাকচালক হোসেন হত্যা মামলা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য ৭ ডিসেম্বর গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ শেখ হাসিনার দেশে ফেরার খবরে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট হরমুজে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের গাজা নীতি না বদলালে আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে ইসরাইল: কুশনার
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

বগুড়া অফিস

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল সরকার (২২) ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের বিপ্লব সরকারের ছেলে। তাৎক্ষণিকভাবে অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে দুজন শেরপুর থেকে ধুনটের দিকে যাচ্ছিলেন। পথে ভান্ডারবাড়ি মাঠপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর আরোহীকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা