মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের গাজা নীতি না বদলালে আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে ইসরাইল: কুশনার গাজা পুনর্গঠনে নেতৃত্ব দিতে হবে ফিলিস্তিনিদেরই: জাতিসংঘ ইরান নিয়ে নেতানিয়াহু-আইজেনকোট তীব্র বিরোধ ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ হবে যুক্তরাজ্যে ইমরান খানের নাম সরিয়ে আবার ‘আরবাব নিয়াজ স্টেডিয়াম’ হচ্ছে পেশোয়ারের মাঠ ইয়াবার পর অস্ত্র ও বিস্ফোরক, টেকনাফে অপরাধের বহুমুখী নেটওয়ার্ক দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষ, তিন যুবক নিহত আওয়ামী লীগের সহিংসতা, পাল্টা আক্রমণ নাকি সংযম—কোন পথে যাবে বিএনপি?
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

হরমুজে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ডেস্ক রিপোর্ট
হরমুজে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের। সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) রোববার দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হরমুজ প্রণালীর পূর্বে একটি মার্কিন এমকিউ-১ মডেলের ড্রোন ভূপাতিত করেছে।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এটি ছিল প্রতিহত করা এই ধরনের ২০তম মার্কিন আকাশযান এবং গত ২৪ ঘণ্টার মধ্যে চতুর্থ ঘটনা।

বাহিনীটি সতর্ক করে দিয়ে বলেছে, ইরানের আকাশসীমা একটি ‘রেড লাইন’ (চূড়ান্ত সীমা) হিসেবেই রয়েছে এবং এর যেকোনো লঙ্ঘনের ‘কঠোর, চূড়ান্ত এবং শক্তিশালী জবাব’ দেয়া হবে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই অঞ্চলটিতে উত্তেজনা তীব্রতর হয়েছে। জবাবে তেহরান ইসরায়েল এবং অঞ্চলজুড়ে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায়।

শত্রুতা অবসানের লক্ষ্যে গত জুনে ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামো চুক্তিতে স্বাক্ষর করে এবং আলোচনা শুরু করে; তবে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌ-চলাচল কীভাবে নিশ্চিত করা হবে, সে বিষয়ে মতবিরোধের জেরে পরে তা থমকে যায়। যুদ্ধ বন্ধের অব্যাহত প্রচেষ্টার মধ্যেও গত জুলাই থেকে পক্ষগুলোর মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।

সূত্র : আনাদুলু অ্যাজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা