মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের গাজা নীতি না বদলালে আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে ইসরাইল: কুশনার গাজা পুনর্গঠনে নেতৃত্ব দিতে হবে ফিলিস্তিনিদেরই: জাতিসংঘ ইরান নিয়ে নেতানিয়াহু-আইজেনকোট তীব্র বিরোধ ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ হবে যুক্তরাজ্যে ইমরান খানের নাম সরিয়ে আবার ‘আরবাব নিয়াজ স্টেডিয়াম’ হচ্ছে পেশোয়ারের মাঠ ইয়াবার পর অস্ত্র ও বিস্ফোরক, টেকনাফে অপরাধের বহুমুখী নেটওয়ার্ক দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষ, তিন যুবক নিহত আওয়ামী লীগের সহিংসতা, পাল্টা আক্রমণ নাকি সংযম—কোন পথে যাবে বিএনপি?
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

গাজা পুনর্গঠনে নেতৃত্ব দিতে হবে ফিলিস্তিনিদেরই: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় দুর্ভোগ চলছেই, চুপ থাকার সুযোগ নেই: জাতিসংঘের উপমহাসচিব

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজার ফিলিস্তিনিরা প্রয়োজনীয় নিরাপত্তা, মানবিক সহায়তা ও ঘরবাড়ি পুনর্গঠনের সুযোগ পাচ্ছেন না। মানুষের এই দুর্ভোগের মুখে নীরব থাকার কোনো অজুহাত থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের উপমহাসচিব আমিনা মোহাম্মদ।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু মঙ্গলবার (২৪ নভেম্বর) জানায়, সোমবার নিউইয়র্কে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ সভায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষে বক্তব্য দেন আমিনা মোহাম্মদ। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সংহতি দিবসে আমরা একটি চিরন্তন সত্য আবারও ঘোষণা করছি। ফিলিস্তিনি জনগণের মর্যাদা, ন্যায়বিচার ও আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সময় নষ্ট করার সুযোগ নেই। চুপ থাকার কোনো অজুহাত নেই। দায়মুক্তিরও কোনো সুযোগ নেই।’

গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞের কথা তুলে ধরে জাতিসংঘের উপমহাসচিব বলেন, সেখানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। বাড়িঘর, স্কুল ও হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরই মধ্যে আরেকটি শীত আসছে।

তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের ওপর সামষ্টিক শাস্তি চাপিয়ে দেওয়ার কোনো যুক্তিই গ্রহণযোগ্য নয়। তাঁর ভাষায়, সংহতি প্রকাশের অর্থ শুধু মানুষের দুর্ভোগের সাক্ষী হয়ে থাকা নয়; এই দুর্ভোগের অবসানে কাজ করাও সংহতির অংশ।

অধিকৃত পশ্চিম তীর, বিশেষ করে পূর্ব জেরুজালেমের পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান আমিনা মোহাম্মদ। তিনি বলেন, বসতি স্থাপনকারীদের সহিংসতা, বাড়িঘর ভাঙা, উচ্ছেদ, জমি দখল ও বাস্তুচ্যুতির কারণে ফিলিস্তিনি পরিবারগুলোকে ঘরবাড়ি ছাড়তে হচ্ছে। কয়েক প্রজন্মের মধ্যে এত ব্যাপকভাবে বাড়িঘর ভেঙে মানুষকে উচ্ছেদের ঘটনা দেখা যায়নি।

তিনি আরও বলেন, ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণ এবং ই১ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে হুমকির মুখে ফেলছে। এসব তৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে।

মানবিক সহায়তাকর্মীদের কখনোই লক্ষ্যবস্তু করা যাবে না বলে সতর্ক করেন জাতিসংঘের উপমহাসচিব। একই সঙ্গে ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়া, সহায়তা অন্যদিকে সরিয়ে নেওয়া কিংবা দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা (ইউএনআরডব্লিউএ)-কে রাজনৈতিক ও আর্থিক সহায়তা দিতে সদস্যরাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান আমিনা মোহাম্মদ। সংস্থাটিকে নিজস্ব দায়িত্ব অনুযায়ী কাজ করার সুযোগ দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

গাজার ভবিষ্যৎ পুনর্গঠন প্রসঙ্গে তিনি বলেন, এই প্রক্রিয়ার নেতৃত্ব দিতে হবে ফিলিস্তিনিদেরই। পুনর্গঠন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। একই সঙ্গে রাজনৈতিক সমাধানের বিকল্প হিসেবেও একে বিবেচনা করা যাবে না।

জাতিসংঘ ও বিশ্বব্যাংকের যৌথ মূল্যায়নের কথা উল্লেখ করে আমিনা মোহাম্মদ বলেন, গাজায় সংঘাতের কারণে ৭৭ বছরের মানব উন্নয়ন কার্যত ধ্বংস হয়ে গেছে।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের বৈধ অধিকার প্রতিষ্ঠিত না হলে মধ্যপ্রাচ্যে শান্তি আসতে পারে না। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে সামনে এগোনোর একমাত্র কার্যকর পথ বলেও উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা