কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে বিদেশি কূটনীতিকদের সরকারের অবস্থান তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানও উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফিং শেষে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের সংশোধিত খসড়া বিষয়ে কূটনীতিকদের সঙ্গে আরেকটি বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।