মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের গাজা নীতি না বদলালে আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে ইসরাইল: কুশনার গাজা পুনর্গঠনে নেতৃত্ব দিতে হবে ফিলিস্তিনিদেরই: জাতিসংঘ ইরান নিয়ে নেতানিয়াহু-আইজেনকোট তীব্র বিরোধ ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ হবে যুক্তরাজ্যে ইমরান খানের নাম সরিয়ে আবার ‘আরবাব নিয়াজ স্টেডিয়াম’ হচ্ছে পেশোয়ারের মাঠ ইয়াবার পর অস্ত্র ও বিস্ফোরক, টেকনাফে অপরাধের বহুমুখী নেটওয়ার্ক দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষ, তিন যুবক নিহত আওয়ামী লীগের সহিংসতা, পাল্টা আক্রমণ নাকি সংযম—কোন পথে যাবে বিএনপি?
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ইমরান খানের নাম সরিয়ে আবার ‘আরবাব নিয়াজ স্টেডিয়াম’ হচ্ছে পেশোয়ারের মাঠ

স্পোর্টস ডেস্ক:
ইমরান খানের নামে থাকা স্টেডিয়াম আবারো ‘আরবাব নিয়াজ স্টেডিয়াম’ নামে পরিচিত হতে যাচ্ছে । ইন্টারনেট

পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হচ্ছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের নাম। আবারও ‘আরবাব নিয়াজ স্টেডিয়াম’ নামে পরিচিত হতে যাচ্ছে মাঠটি।

একই সঙ্গে প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ আয়োজনের সুযোগ পাচ্ছে পেশোয়ারের এই স্টেডিয়াম। আগামী আসরের উদ্বোধনী ম্যাচও অনুষ্ঠিত হবে শহরটিতে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেশোয়ারকে পিএসএলের নতুন ভেন্যু হিসেবে যুক্ত করার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী আসরে এটি হবে প্রতিযোগিতাটির ষষ্ঠ ভেন্যু। তবে পেশোয়ারে মোট কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে, তা এখনো নিশ্চিত করেনি বোর্ড।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, পিএসএলের উদ্বোধনী ম্যাচ আয়োজনের পাশাপাশি পেশোয়ারে আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্ডি।

পাকিস্তানে ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট পুরোপুরি ফেরার পর থেকে পিএসএলের ম্যাচ অনুষ্ঠিত হয়ে আসছিল লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি ও মুলতানে। তবে আগামী আসরে দলসংখ্যা বাড়িয়ে আটটি করায় ম্যাচের সংখ্যাও বেড়েছে।

আগের ৩৪ ম্যাচের পরিবর্তে এবার অনুষ্ঠিত হবে ৪৪ ম্যাচ। এ কারণে নতুন ভেন্যু হিসেবে ফয়সালাবাদ ও পেশোয়ারকে যুক্ত করার পরিকল্পনা করেছিল পিসিবি।

বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেশোয়ারকে ভেন্যু হিসেবে যুক্ত করা খাইবার পাখতুনখোয়ার ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ মুহূর্ত। ২০১৬ সালে পিএসএলের প্রথম আসর থেকেই এ অঞ্চলের সমর্থকেরা নিজেদের শহরে ম্যাচ আয়োজনের অপেক্ষায় ছিলেন।

এদিকে স্টেডিয়ামের নাম পরিবর্তনের বিষয়টি জানিয়েছেন গভর্নর ফয়সাল করিম কুন্ডি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আজ আমরা আরবাব নিয়াজ স্টেডিয়ামের ঐতিহাসিক নাম ফিরিয়ে আনছি। ইমরান খান স্টেডিয়াম নামকরণের সিদ্ধান্ত আমরা বাতিল করছি। পেশোয়ারের ইতিহাস, ঐতিহ্য এবং ক্রীড়াঙ্গনে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।’

উল্লেখ্য, ১১ অক্টোবর থেকে খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন ও জরুরি অবস্থা কার্যকর রয়েছে। এর আগে প্রদেশটি ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনে ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্তটি নতুন করে আলোচনায় এসেছে।

আগামী ১৮ মার্চ শুরু হয়ে ২ মে শেষ হবে পিএসএলের দ্বাদশ আসর। এর আগে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম। সর্বশেষ আসরে লাহোরে হায়দরাবাদ কিংসমেনকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল পেশোয়ার জালমি। এবার নিজেদের শহরেই পিএসএলের ম্যাচ দেখার সুযোগ পাবেন দলটির সমর্থকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা