মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবেন নিগাররা

প্রতিবেদকের নাম

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে বসবে দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এই মহাযজ্ঞে ‘এ’ গ্রুপে বাংলাদেশ। তাদের সঙ্গী নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। বিশ্বকাপের আগে একটি ত্রিদেশীয় সিরিজে খেলবেন নিগার সুলতানারা। বিসিবির নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা জানিয়েছেন, সিরিজটি হবে স্কটল্যান্ডে।

গতকাল তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা যেটা করছি, একটা হলো বিপিএল। এরপর একটি হোম সিরিজ আছে। এরপর একটি ত্রিদেশীয় সিরিজের অনুমোদন হয়ে গেছে এর মধ্যেই। স্কটল্যান্ডে যাবে দল, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও বাংলাদেশ খেলবে। এ পরিকল্পনাগুলো আমরা নিয়েছি।’

প্রসঙ্গত, ১২ জুন থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে ১৪ জুন এজবাস্টনে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ১৭ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়া, ২০ জুন ম্যানচেস্টারে পাকিস্তান, ২৫ জুন ম্যানচেস্টারে ভারত ও ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচগুলো খেলবে বাংলাদেশ।

বিসিবি মেয়েদের জন্য বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে। আগামী ৪ এপ্রিল থেকে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট। এতে তিনটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। ১৪ মার্চ হতে পারে প্লেয়ার্স ড্রাফট।

নারী বিপিএল সুষ্ঠুভাবে আয়োজন করতে দৃঢ়প্রতিজ্ঞ রুবাবা দৌলা। নারী বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান বলেন, ‘আইকন প্লেয়ারসহ এ, বি, সি, ডি গ্রেড থাকবে ক্রিকেটারদের ক্যাটাগরিতে। ড্রাফট সিস্টেমের মাধ্যমে হবে। আমরা পেমেন্ট নিশ্চিত করতে এরই মধ্যে পরিকল্পনা করে ফেলেছি যাতে সবাই সময়মতো পারিশ্রমিক পায়। সামর্থ্য যাচাই-বাছাই করেই ফ্র্যাঞ্চাইজি মালিক নির্বাচন করব।’

নারী ক্রিকেটার জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ হয়েছেন নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার এবং নির্বাচক মঞ্জুরুল ইসলাম। রুবাবা বলেন, ‘আমার বিশ্বাস, বিসিবি থেকে যে অ্যাকশন আমরা নিয়েছিÑ এটা কঠোর অ্যাকশন। সব ধরনের ক্রিকেটে… শুধু নারী নয়, পুরুষও, সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ আমরা লিগ্যাল ফিডব্যাক নিয়েছি। লিগ্যালি অ্যাসেস করা হয়েছে যে, বিসিবির কি কি রাইটস অ্যাছে বা ডিউটিজ আছে, যেগুলোর এক্সারসাইজ করতে পারে। সেভাবেই আমরা অ্যাকশন নিয়েছি, আপাতত যে অ্যাকশন নেওয়া হয়েছে। আমি কর্পোরটেও কাজ করেছি, ওখানেও আমাদের এই ধরনের হয়রানি, যৌন হয়রানির জন্য কিছু কঠোর প্রক্রিয়া আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা