বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

‘বিএনপির প্রতিশ্রুতিগুলো দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হবে’

প্রতিবেদকের নাম

বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলো তা দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের আগে ঠাকুরগাঁওয়ে এসে বলছিলেন, কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে, গতকাল দেখেছেন কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করা হয়েছে। সুতরাং আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘ধর্ম, বর্ণ, গোত্র সবকিছুকে একত্রিত করে, সকলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমাদের জাতি গঠনে এগিয়ে যেতে হবে।’

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘আমরা অতীতে কোনোদিনই হার মানিনি, হার মানবোও না। তাই একাত্তর সালের মুক্তিযুদ্ধের স্বাধীনতার চেতনায়, নব্বই, বায়ান্ন ও সবশেষে চব্বিশের জুলাই যুদ্ধের চেতনাকে ধারণ করে জাতি গঠনে সামনের দিকে এগিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘আসুন আজ ইফতারের পূর্ব মুহুর্তে পরম করুনাময় আল্লাহর কাছে আমরা সেই দোয়া চাই-আল্লাহ তায়ালা আমাদেরকে সেই শক্তি দেন; যেন আমরা আমাদের দেশকে সত্যিকার অর্থে একটা জনকল্যাণময় রাষ্ট্রে পরিণত করতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা