নবগঠিত মন্ত্রী পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মিজানুর রহমান সোহেল।
রবিবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিনিয়র সহকারী সচিব তানভীর হাসান রুমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়,‘মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিপ্রায় অনুযায়ী তার সহকারী একান্ত সচিব পদে এস এম মিজানুর রহমানকে নিয়োগ প্রদান করা হলো।’
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, ‘মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), প্রধানমন্ত্রীর কার্যালয় যত দিন এ পদ অলংকৃত করবেন অথবা এস এম মিজানুর রহমানকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, তত দিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।’