ইরানের হামলায় তিন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার মার্কিন কেন্দ্রীয় কমান্ড থেকে দেওয়া এক বিবৃতিতে হতাহতের তথ্য নিশ্চিত করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
বিবৃতিতে বলা হয়, আহতদের মধ্যে বেশ কয়েকজনের শরীরে ছোটখাটো আঘাত লেগেছে। তাদের কাজে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। বড় ধরনের যুদ্ধ অভিযান অব্যাহত রয়েছে এবং আমাদের প্রতিক্রিয়া প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এতে আরও বলা হয়, পরিস্থিতি বেশ জটিল। পরিবারের প্রতি শ্রদ্ধা রেখে নিহত যোদ্ধাদের পরিচয়সহ অতিরিক্ত তথ্য গোপন রাখা হবে, যতক্ষণ না তাদের নিকটাত্মীয়দের জানানো হয়।