শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত, এতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই’ বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির বিএনপি নেতাকে খুন করতে ভাড়া করেন ছোট ভাই, সব জানতেন ওসি খুলনায় চোর সন্দেহে পিটুনি, যুবকের মৃত্যু খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে মাদক ও আধিপত্যের বিরোধ খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা শীর্ষ ২ নেতার করমর্দনের অপেক্ষায় বাংলাদেশ-ভারত ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অতীতের বিতর্ক ও সমালোচনা কতটা পেছনে ফেলতে পারবেন কুসুম?

প্রতিবেদকের নাম

নাটক থেকে শুরু করে বড়পর্দা—জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম শিকদার একসময় নিয়মিত কাজ করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন। মাঝপথে অভিনয়ে লম্বা বিরতি দেওয়া এই তারকার গানের জগতেও রয়েছে পদচারণা। ২০১৭ সালে প্রকাশ পায় কুসুম শিকদারের লেখা ও গাওয়া ‘নেশা’ শিরোনামের একটি গান।
গানটির ভিডিও সেই সময় মিডিয়াপাড়ায় রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছিল।
তখন ‘নেশা’র সেই খোলামেলা আর বোল্ড লুকের কারণে চারদিকে শুরু হয় তুমুল সমালোচনা। সংস্কৃতির সঙ্গে বেমানান ও ‘অশ্লীলতা’ ছড়ানোর অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবীর আইনি নোটিশ পেয়ে শেষ পর্যন্ত ইউটিউব থেকে গানটি সরিয়ে নেওয়া হয়েছিল।
যদিও তখন কুসুম শিকদার সাফাই গেয়ে বলেছিলেন, আন্তর্জাতিক মান বজায় রেখেই রোমান্টিক ধাঁচে গানটি বানানো হয়েছিল, সেখানে কোনো অনৈতিকতা ছিল না। কিন্তু তাতেও গায়িকা ও অভিনেত্রী হিসেবে তার ক্যারিয়ারে একটা বড় ধাক্কা লেগেছিল বৈকি!
সেই সব জলঘোলা পরিস্থিতি আর বিতর্কের স্মৃতি পেছনে ফেলে দীর্ঘ নয় বছর পর এবার একেবারে নতুন এক মৌলিক গান নিয়ে হাজির হয়েছেন এই তারকা। গানের শিরোনাম—‘প্রবল ঘোর’।
এই গানটির কথাও কুসুম নিজেই লিখেছেন, সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানি। সানির ইউটিউব চ্যানেলেই রিলিজ হওয়া এই গানের ভিডিওতে কুসুমের সঙ্গে মডেল হিসেবে আছেন শাহ রাসেল।
‘নেশা’র সেই পুরোনো খোলামেলা ও উত্তাল ইমেজ ঝেড়ে ফেলে এবার একদম নতুন, পরিপক্ব ও মার্জিত লুকে দর্শকদের সামনে এসেছেন কুসুম। পুরোনো বিতর্ককে সঙ্গী করেই তিনি নিজেকে নতুন করে আবিষ্কারের চেষ্টা করছেন।
অবশ্য শুধু গান নয়, ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে পরিচালনার পাশাপাশি অভিনয়েও কামব্যাক করেছিলেন এই তারকা। তবে বড় পর্দায় ফেরার পর ভক্তদের সেই চেনা জাদুকরি চমকটা সেভাবে আর দিতে পারেননি।
এখন দেখার বিষয়, দীর্ঘ নয় বছরের ‘ঘোর’ ভেঙে নতুন এই গানে কুসুম শিকদার কতটা বাজিমাত করতে পারেন এবং শ্রোতাদের মন কতটা জয় করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা