শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
বিজয় দিবসের আগেই বীরশ্রেষ্ঠ হামিদুরের নতুন ভাস্কর্য, কমিটি গঠন এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন ছাত্রীকে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকসহ দুইজন গ্রেপ্তার কর্মসংস্থানে সমতার অঙ্গীকারে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন হলো স্বপ্ন আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও এপস্টেইনের মডেল সরবরাহকারী সিয়াদের রহস্যজনক মৃত্যু! চুরির মামলায় ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও তার পিএস রিমান্ডে বাংলাদেশের সংকটকালে চীন বরাবরই পাশে রয়েছে: রাষ্ট্রদূত শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চয়তা পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুর্বার একাদশ ও ধূমকেতু একাদশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। প্রথমবার তিন দলকে নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য দুর্বার একাদশের। দলটির পেসার খালেদ আহমেদ বলেছেন, ‘আমাদের দল অনেক ব্যালেন্সড। বোলিং লাইনআপ শক্ত, আমার মনে হয়। ৯ ফেব্রুয়ারি ফাইনালে চেষ্টা থাকবে চ্যাম্পিয়ন হওয়ার।’

ভারত ও শ্রীলংকায় চলমান টি-টোয়েন্টি বিশ^কাপ বর্জন করেছে বাংলাদেশ। ক্রিকেটার, গণমাধ্যমকর্মী, সমর্থকদের নিরাপত্তাঝুঁকির কারণে বিসিবি বাংলাদেশের ম্যাচের ভেন্যু শ্রীলংকায় স্থানান্তরের জন্য আইসিসিকে অনুরোধ করেছিল। তাতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা রাজি হয়নি। বিসিবিও নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করেনি; তারা বিশ^কাপ খেলতে ভারতে যায়নি। তবে লিটনরা বিশ^কাপ খেলতে না পারলেও তাদের কথা মাথায় রেখেই বিসিবি এ সময়ে নতুন এক টুর্নামেন্টের আয়োজন করেছে। গত ৫ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়ায় ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’। এতে ৩৯ ক্রিকেটার অংশ নেন। ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠে। লিগ পর্ব শেষে টেবিলের শীর্ষ দুই খেলছে ফাইনাল। দুই ম্যাচের সবকটিই জিতেছে নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস নেতৃত্ব দিচ্ছেন ধূমকেতু একাদশের। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলের মধ্যে ১৩ জন সদস্য থাকলেও তারা গ্রুপপর্বে দুই ম্যাচে জয় পেয়েছে একটি; হার একটি। অন্যদিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে খেলা দুরন্ত একাদশ দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে চার দিনের সংক্ষিপ্ত এই টি-টোয়েন্টি কাপের পর্দা নামবে। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ উপভোগ করতে হলে টিকিট কেটে মাঠে প্রবেশ করতে হবে দর্শকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা