শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
গিটারিস্ট রাসেল খানের মৃত্যু বিকিনি থেকে ঘনিষ্ঠ দৃশ্য—অভিনেত্রীদের অস্বস্তি নিয়ে যে কথা বললেন রাশমিকা মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে ইলিশ শিকারের মহোৎসব ‘হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আসবে না’ চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে: শ্রমমন্ত্রী একদল সীমান্তের ওপার থেকে টাকা দিচ্ছে, আরেক দল দেশে অস্থিরতা তৈরি করছে
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অবৈধ সম্পদের মামলায় জ্যাকবকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রতিবেদকের নাম

‎অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক সংসদ সদস্য ও পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। ‎‎একই সঙ্গে তাকে মামলা সংক্রান্তে কারাফটকে এক দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন।

‎‎গত ১৯ মে জ্যাকবকে এই মামলায় গ্রেপ্তার দেখানো এবং কারাফটকে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্ত কর্মকর্তা কমিশনের উপপরিচালক এস এম রাশেদুর রেজা। এদিন শুনানিকালে জ্যাকবকে কারাগার আদালতে হাজির করা হয়।

‎দুদকের পক্ষে প্রসিকিউটর হাফিজুর রহমান গ্রেপ্তার দেখানোর এবং কারাফটকে জিজ্ঞাসাবাদের শুনানি করলে আদালত তা মঞ্জুর করেন।‎

‎গত বছরের ২৪ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ দুদকের উপপরিচালক এস এম রাশেদুর রেজা মামলা দায়ের করেন। মামলায় ১৩ কোটি ৯৮ লাখ ৯ হাজার ৯২৯ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রাখা এবং বিভিন্ন ব্যাংক হিসেবে মোট ৮৫ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ৪১৯ টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

‎‎২০২৪ সালের ১ অক্টোবর ঢাকার গুলশান এলাকা থেকে জ্যাকবকে গ্রেপ্তার করর ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা