শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত, এতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই’ বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির বিএনপি নেতাকে খুন করতে ভাড়া করেন ছোট ভাই, সব জানতেন ওসি খুলনায় চোর সন্দেহে পিটুনি, যুবকের মৃত্যু খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে মাদক ও আধিপত্যের বিরোধ খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা শীর্ষ ২ নেতার করমর্দনের অপেক্ষায় বাংলাদেশ-ভারত ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিবাহবিচ্ছেদের পরও কেন সিঁদুর পরেন, জানালেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

প্রতিবেদকের নাম

দীর্ঘ নয় বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র কুয়াকাটায় আবারও ফিরছে পর্যটনের বর্ণাঢ্য উৎসব ‘বিচ কার্নিভাল’। এই বৃহৎ আয়োজনকে সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখর করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) কুয়াকাটায় কার্নিভালের সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে সংসদ সদস্য আয়োজনের অগ্রগতি ও বিভিন্ন কারিগরি দিকের বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা, সৈকতের পরিচ্ছন্নতা, আইনশৃঙ্খলা রক্ষা, আবাসন ব্যবস্থা ও পর্যটনসেবার মানোন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘কুয়াকাটা শুধু দক্ষিণাঞ্চলের নয়, এটি গোটা বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র। এ সৈকতকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। কুয়াকাটা বিচ কার্নিভাল-২০২৬ সফল করতে প্রতিটি দপ্তরকে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। আমরা চাই, এই কার্নিভালের মধ্য দিয়ে কুয়াকাটার পর্যটনশিল্পে এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হোক, যা স্থানীয় অর্থনীতিকে চাঙা করার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করবে।’

পরিদর্শন ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি, কুয়াকাটা প্রেসক্লাব ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন কুয়াকাটার সভাপতি এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা উন্নয়ন ফোরামের মুখপাত্র মতিউর রহমান এবং কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগে আয়োজিত এ বিচ কার্নিভালের মাধ্যমে কুয়াকাটার অপার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে নতুনভাবে তুলে ধরা সম্ভব হবে, যা বিপুল পর্যটক সমাগমের পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘমেয়াদি গতিশীলতা আনবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা