রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আর্জেন্টিনা সমর্থক সাংবাদিকদের হারালেন ব্রাজিল সমর্থক সাংবাদিকরা রোহিঙ্গা ইস্যুতে চীন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী দ্রুততম হ্যাটট্রিকে রেকর্ড ফরাসি তারকা উসমান দেম্বেলের চট্টগ্রামে ৮০০ একর জমিতে হবে ‘চাইনিজ শিল্প পার্ক’, মন্ত্রিসভায় সিদ্ধান্ত কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ গণভোটের রায় নিয়ে প্রতারণা করলে, হাসিনার পরিণতি হবে তারেক জিয়ার বিশ্বকাপ থেকে ১২ দল আউট, নকআউট নিশ্চিত করল ২৮ দল বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই: ড. তিতুমীর তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং কর্মশালা
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতায় ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা

প্রতিবেদকের নাম

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সাংবাদিকদের তিনি এথ্য জানান।

বৃহস্পতিবার (১১ জুন) দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ডিএল মেথডে ৫ উইকেটে হারায় অস্ট্রেয়িলাকে। বৃষ্টির কারণে ৯ ওভার কমে যাওয়া ইনিংসে বাংলাদেশ লক্ষ্য তাড়া করে ৩৬ বল হাতে রেখে। জয় নিয়ে মাঠ ছাড়া হৃদয় ৫৫ বলে করেন ৪০ রান, মিরাজ অপরাজিত থাকেন ২২ রানে।

আগামী ১৪ জুন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচটি জিতে নিজেদের ইতিহাসে প্রথমবার হোয়াইটওয়াশ করার কথাই ভাবছে টাইগাররা।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশের দল- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা