সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আদালতে হাজতির পাউরুটি থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে: ফরহাদ মজহার মিয়ানমার থেকে পাইপ লাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের বেনজীরকে শিগগির দেশে ফিরিয়ে আনবে সরকার: শামা ওবায়েদ হত্যা মামলায় আত্মসমর্পণ করে নারী আসামি কারাগারে প্রাসাদ গ্রুপ ও নর্দান এডুকেশন গ্রুপের নতুন সিইও সৈয়দ আলমগীর নিরাপদ অভিবাসন নিশ্চিতে ৫ বছরের জাতীয় কর্মপরিকল্পনার উদ্বোধন স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার ড্যাফোডিলে বাংলাদেশের প্রথম ‘ডিকলোনাইজিং ল অ্যান্ড ক্রিমিনোলজি’ কনফারেন্স হত্যা মামলায় ছাত্রশ‌ক্তির নেতা গ্রেপ্তার
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর: কারাগারে গেলেন ছাত্রলীগ নেতা তোহা

প্রতিবেদকের নাম

সুনামগঞ্জে আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর হওয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তোয়া চৌধুরীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুরে নাশকতা চেষ্টার অভিযোগে করা পুলিশ বাদী মামলায় রোববার (২ আগস্ট) তোহা চৌধুরী সুনামগঞ্জ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে নাশকতার চেষ্টার অভিযোগে ৫২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এখন পর্যন্ত পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। তোহা চৌধুরীর সমর্থকদের দাবি, রাজনৈতিক প্রতিপক্ষ ও স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় তার নাম অন্তর্ভুক্ত করেছে। আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সশরীরে হাজিরা দিয়ে জামিন চেয়েছিলেন। তবে আদালত জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছেন।
এদিকে, ছাত্রলীগ নেতার জামিন নামঞ্জুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত এই মামলা প্রত্যাহার ও তথা চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তার অনুসারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা