শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
গিটারিস্ট রাসেল খানের মৃত্যু বিকিনি থেকে ঘনিষ্ঠ দৃশ্য—অভিনেত্রীদের অস্বস্তি নিয়ে যে কথা বললেন রাশমিকা মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে ইলিশ শিকারের মহোৎসব ‘হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আসবে না’ চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে: শ্রমমন্ত্রী একদল সীমান্তের ওপার থেকে টাকা দিচ্ছে, আরেক দল দেশে অস্থিরতা তৈরি করছে
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আপন আহসানের নতুন গান ‘ভালো থেকো’

প্রতিবেদকের নাম

নিজের লেখা ও সুরে গান গাইতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই সময়ের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী আপন আহসান। ভিন্নধারার গান নিয়ে বরাবরই শ্রোতাদের সামনে হাজির হন তিনি। এবার এলো তার নতুন গান ‘ভালো থেকো’।

গানটির কথা, সুর ও কণ্ঠ আপন আহসানের। সংগীতায়োজন ও সাউন্ড করেছেন মীর মাসুম। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মোহাম্মদ আলী। ভিডিওতে অভিনয় করেছেন কাজী কানিজ ও দীপ্ত দে। গানটি প্রকাশ পেয়েছে গানচিল মিউজিকের ব্যানারে।

গানের ভুবনে আপন আহসানের পথচলা দীর্ঘদিনের। লক্ষ্মীপুরের সন্তান আপন ২০০২ সালে গানের স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন। ২০০৪ সালে সঙ্গীতার ব্যানারে তার লেখা প্রথম গান প্রকাশ পায়, শুরু হয় গীতিকার হিসেবে পথচলা। দেশের অনেক স্বনামধন্য শিল্পীর কণ্ঠে রয়েছে তার লেখা গান। তার লেখা গান টানা দুবার সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডও অর্জন করেছে।

কণ্ঠশিল্পী হিসেবে আপন আহসানের পাঁচটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি মিক্সড অ্যালবামে গান করলেও লেজার ভিশনের ব্যানারে ২০১২ সালে প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নের রোদ’। এরপর ২০১৪ সালে প্রকাশ পায় ছয় গানের অ্যালবাম ‘ভাবো আরেকবার’। ২০১৫ সালে আট গানের ‘আজানের সুর’ এবং ২০১৬ সালে নয় গানের ‘ক্ষমা করে দাও’ অ্যালবাম দুটি প্রকাশিত হয় ইউটিউব ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। ২০১৬ সালের ঈদুল ফিতরে প্রকাশিত তার ‘ঈদ মোবারক’ গানটি শ্রোতামহলে ব্যাপক সাড়া জাগায়। এ ছাড়া পুরোনো সিনেমার গান, বৈশাখী ও ইসলামি ধাঁচের বেশ কয়েকটি গানও শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা