বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগ আ. লীগের অপরাধের বিচার না করলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না জাতীয় চিড়িয়াখানায় এল বিদেশি দুই জাতের প্রাণী সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক পাঠানো যাবে টাকা জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে দেশের উচ্চশিক্ষার অগ্রযাত্রা তুলে ধরলেন সবুর খান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রেসিডেন্টের সাক্ষাৎ জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণার মামলায় আইনজীবী রিমান্ডে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি কাইয়ুম, মহাসচিব লুৎফর রোনালদো আমাদের দলের আদর্শ: পর্তুগাল কোচ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আবার বাড়ল ফার্নেস অয়েলের দাম

প্রতিবেদকের নাম

ফার্নেস অয়েলের দাম আবার বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে ১৮ টাকা ৮৫ পযসা বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা করা হয়েছে । সোমবার (১৮ মে)বাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়। আজ মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত ১২ এপ্রিল প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে ২৪ টাকা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছিল ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় কমিশনের মাধ্যমে ১৩ এপ্রিল হতে ১২ মে সময়ের মধ্যে আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের মে মাসের ক্রুড অয়েলের এফওবি মূল্য, এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তন বিবেচনায় মে মাসে ফার্নেস অয়েলের এই মূল্যহার সমন্বয় করা হয়েছে।

ফার্নেস অয়েলের দাম সমন্বয়ের জন্য গত ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি মার্চ মাসে ক্রুড অয়েল আমদানি হয়নি বিধায় মার্চ মাসে পরিশোধিত ফার্নেস অয়েলের প্রকাশিত প্লাটস রেটের (আন্তর্জাতিক বাজারের দাম) গড় এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তন বিবেচনায় এপ্রিল মাসের ফার্নেস অয়েলের মূল্যহার সমন্বয় করার জন্য সুপারিশ করে। পরে ৫ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ওই সুপারিশ পর্যালোচনা করে নতুন এই দামের অনুমোদন দেওয়া হয়।

আমদানি করা ফার্নেস অয়েলের একটি বড় অংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। এই দাম বৃদ্ধির ফলে বিদ্যুতের দামের ওপর প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, ফার্নেস অয়েলের দাম বাড়লে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন খরচও বেড়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা