শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত, এতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই’ বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির বিএনপি নেতাকে খুন করতে ভাড়া করেন ছোট ভাই, সব জানতেন ওসি খুলনায় চোর সন্দেহে পিটুনি, যুবকের মৃত্যু খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে মাদক ও আধিপত্যের বিরোধ খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা শীর্ষ ২ নেতার করমর্দনের অপেক্ষায় বাংলাদেশ-ভারত ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিবাহবিচ্ছেদের পরও কেন সিঁদুর পরেন, জানালেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আসিয়ান কাপে খেলবে না ভারত, সুযোগ পেল বাংলাদেশ

প্রতিবেদকের নাম

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপে খেলার অনুমোদন পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভারতের জায়গায় টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। ভারত সরে দাঁড়ানো আসিয়ান কাপে খেলতে শেষ মুহূর্তে সুযোগ আসে বাংলাদেশের কাছে। টুর্নামেন্টে খেলতে আগ্রহও প্রকাশ করে বাফুফে। তবে অপেক্ষা ছিল ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের। সেই অনুমোদনই এখন মিলেছে।

আজ শনিবার কার্যনির্বাহী কমিটির সভায় এ তথ্য নিশ্চিত করে বাফুফে।

আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচে মনোযোগ দেওয়ায় আসিয়ান থেকে নাম প্রত্যাহার করেছে তারা। ভারত নাম প্রত্যাহার করায় সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

আসিয়ান কাপে অংশগ্রহণের জন্য দলগুলো অর্থ পাবে। যাতায়াত ও আবাসন সব খরচই আয়োজকরা বহন করবে। তাই বাফুফের তেমন কোনো খরচ হচ্ছে না।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়াতে ফিফা আসিয়ান টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ভারত ছিল ‘এ’ গ্রুপে। ভারতের পরিবর্তে বাংলাদেশ সুযোগ পাওয়ায় ‘এ’ গ্রুপেই থাকার কথা তাদের। এই গ্রুপে অন্য প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা