শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
আর্জেন্টিনা সমর্থক সাংবাদিকদের হারালেন ব্রাজিল সমর্থক সাংবাদিকরা রোহিঙ্গা ইস্যুতে চীন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী দ্রুততম হ্যাটট্রিকে রেকর্ড ফরাসি তারকা উসমান দেম্বেলের চট্টগ্রামে ৮০০ একর জমিতে হবে ‘চাইনিজ শিল্প পার্ক’, মন্ত্রিসভায় সিদ্ধান্ত কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ গণভোটের রায় নিয়ে প্রতারণা করলে, হাসিনার পরিণতি হবে তারেক জিয়ার বিশ্বকাপ থেকে ১২ দল আউট, নকআউট নিশ্চিত করল ২৮ দল বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই: ড. তিতুমীর তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং কর্মশালা
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং কর্মশালা

প্রতিবেদকের নাম

ইউনিকো হসপিটাল পিএলসি সফলভাবে ন্যাশনাল নার্সিং ওয়ার্কশপ ২০২৬ আয়োজন করেছে। ‘Advancing Excellence in Critical Care Nursing: Enhancing Knowledge, Strengthening Skills, and Saving Lives’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নার্সিং পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

কর্মশালার মূল লক্ষ্য ছিল উন্নত ক্লিনিক্যাল প্রশিক্ষণ, ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সেবাকে আরও সমৃদ্ধ করা।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল (BNMC)-এর রেজিস্ট্রার মিসেস হালিমা আখতার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিকো হসপিটাল-এর চিফ অব নার্সিং সার্ভিস এলিজাবেথ জোথি, প্রধান পৃষ্ঠপোষক সিইও আর্দ্রা কুরিয়েন, চিফ অব মেডিক্যাল সার্ভিসেস (CMS) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শরীফ আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন (BSCCM)-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইউনিকো হসপিটাল-এর সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর ফারুক, ডা. উম্মে কুলসুম, কনসালট্যান্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। এছারাও কোওয়াটার ইন্টারন্যাশনাল (কানাডা)-এর প্রোনার্স প্রকল্পের ন্যাশনাল নার্স স্পেশালিস্ট মো. আহসান হাবিব; ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সোসাইটি অব বাংলাদেশ (CCNSB)-এর সভাপতি ড. নাহিদা আখতার, পিএইচডি, এবং দেশের খ্যাতনামা চিকিৎসক ও নার্সিং নেতৃবৃন্দ।

অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা সিপিআর (CPR) ও ডিফিব্রিলেশন, ক্র্যাশ কার্ট ম্যানেজমেন্ট, এন্ডোট্র্যাকিয়াল টিউব (ETT) কেয়ার, মেকানিক্যাল ভেন্টিলেটর পরিচালনা এবং প্রেসার আলসার (বেডসোর) ব্যবস্থাপনা বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের দক্ষতা মূল্যায়নের জন্য একটি প্রতিযোগিতামূলক পোস্ট-টেস্ট অনুষ্ঠিত হয়।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারীর মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং পোস্ট-টেস্টে সেরা তিনজনকে সম্মাননা প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে ইউনিকো হসপিটাল দেশে নার্সিং পেশার দক্ষতা উন্নয়ন, পেশাগত উৎকর্ষতা এবং উন্নত রোগীসেবা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা