বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‘রিফাত ভাই একা নন, আমি পাশে আছি’—অসুস্থ অভিনেতাকে নিয়ে চঞ্চল চৌধুরীর আবেগঘন পোস্ট ৮০ থেকে ৫৫ কেজি, হঠাৎ এতটা বদলে গেলেন অভিনেত্রী শখ! বিদ্যার পারিশ্রমিকে ছাড় নয়, সিনেমার জন্য বাড়িই বন্ধক রাখলেন দিয়া মির্জা ঢাকা মেডিক্যালে গুরুতর অসুস্থ রিফাত চৌধুরী, খবরই জানতেন না অভিনয় শিল্পী সংঘের সভাপতি! সিঁড়ি বেয়ে নামছেন বিদ্যা, হাতে জ্বলন্ত সিগারেট—‘জেলার ২’ নিয়ে বাড়ছে রহস্য ‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না’—হঠাৎ কেন এমন বললেন তানজিন তিশা? আল্লু অর্জুনের ‘রাকা’য় এমন কী হলো, যে উঠল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে? ১৩ বছর পর সালমানের বিরুদ্ধে মুখ খুললেন সোফিয়া, বললেন ‘ভণ্ড’! রাশমিকার হাতে কাস্তে কেন? ‘মাইসা’র টিজারে ভয়ংকর অবতারে অভিনেত্রী বিমানবন্দরে আটক ‘মহাভারত’-এর ভীম, সৌরভের বিরুদ্ধে তরুণীর বিস্ফোরক অভিযোগ!
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ

প্রতিবেদকের নাম

রাজধানীর কাফরুলে যুবদল কর্মী ইউসুফ আলী হত্যাকাণ্ড ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে ঘটনার তদন্তকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাব্বির দেওয়ান জনি। তার অভিযোগ, প্রকৃত অপরাধীদের আড়াল করে রাজনৈতিকভাবে নির্দিষ্ট ব্যক্তিদের জড়ানোর চেষ্টা হলে তাতে তদন্ত বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
কাফরুল থানার ১৩ নম্বর সেকশন এলাকায় সাম্প্রতিক এক সশস্ত্র হামলায় যুবদল কর্মী ইউসুফ আলীসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে ইউসুফ আলী মারা যান। ঘটনাটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এরই মধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। সাব্বির দেওয়ান জনির ভাষ্য অনুযায়ী, কিলিং মিশনে অংশ নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারী হিসেবে হাফিজুর রহমান হাফিজের নাম এসেছে।
‘ছবি দেখিয়ে দায় চাপানোর চেষ্টা’
সংবাদ সম্মেলনে সাব্বির দেওয়ান জনি বলেন, বুধবার ক্র্যাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কাফরুল থানা যুবদলের আহ্বায়ক হাফিজুল ইসলাম বাবু কয়েকটি ছবি প্রকাশ করে হত্যাকাণ্ডের সঙ্গে তাকে জড়ানোর চেষ্টা করেছেন। তার দাবি, ওই ছবি দেখিয়ে যে ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, তা বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন।
তার ভাষ্য, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে তার যোগাযোগ ও ছবি থাকা স্বাভাবিক। হত্যাকাণ্ডের আগে হাফিজুর রহমান হাফিজ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এমন কোনো তথ্য তার জানা ছিল না।
সাব্বির দেওয়ান জনি বলেন, ‘কারও সঙ্গে ছবি থাকলেই তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না।’ তার দাবি, অভিযুক্ত হাফিজুর রহমান হাফিজের সঙ্গে অভিযোগকারী হাফিজুল ইসলাম বাবুসহ বিভিন্ন পর্যায়ের আরও অনেক নেতার ছবি রয়েছে।
‘ঘটনার পরই ব্যবস্থা নেওয়ার দাবি’
ইউসুফ নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে তিনি বলেন, ঘটনার খবর পাওয়ার পরই তিনি দলীয় নেতা-কর্মীদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
তার বক্তব্য, তিনি শুরু থেকেই একটি নিরপেক্ষ তদন্তের পক্ষে। তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। কোনো রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কাউকে দায়ী করা উচিত নয়।
তদন্ত কোথায় যাচ্ছে, সেটিই এখন বড় প্রশ্ন
আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করায় হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত এগোচ্ছে বলে মনে করছেন সাব্বির দেওয়ান জনি। তবে তার প্রশ্ন, তদন্তের ফল প্রকাশের আগে কেন রাজনৈতিকভাবে বিভিন্ন ব্যক্তিকে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে?
তিনি বলেন, এতে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ার পাশাপাশি তদন্তের গতিপথ নিয়েও প্রশ্ন উঠতে পারে। প্রকৃত অপরাধীদের শনাক্তের পরিবর্তে রাজনৈতিক বিরোধকে সামনে আনা হলে সেটি হত্যাকাণ্ডের মূল রহস্য আড়াল করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
‘প্রত্যেক জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে’
সংবাদ সম্মেলনে সাব্বির দেওয়ান জনি দাবি করেন, ইউসুফ হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের সবাইকে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি বা অপপ্রচারের শিকার না করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘ছবি, রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত সম্পর্ক নয় তদন্তে প্রমাণই হবে অপরাধ নির্ধারণের ভিত্তি।’
ইউসুফ হত্যা মামলার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষতা বজায় রেখে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে পারবে এমন প্রত্যাশা জানিয়ে মূল পরিকল্পনাকারীসহ জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা