রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ইয়েমেনে হুথিদের অবস্থানে হামলার দাবি সরকারি বাহিনীর

প্রতিবেদকের নাম

ইয়েমেনের দুহাব ও দেশটির উত্তরাঞ্চলীয় ফ্রন্টে হুথিদের সরঞ্জাম ও অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকার। হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ইয়েমেন সরকার। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সরকারের প্রকাশ করা ফুটেজে হুথিদের বিভিন্ন সরঞ্জাম ও অবস্থানে হামলার দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হয়েছে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে ইয়েমেনের ইরানপন্থী হুথি বাহিনী দাবি করে, সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুত অগ্রসর হয়ে তারা দেশটির পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে।

হুথিদের এই দাবি ইয়েমেনের চলমান সংঘাতকে আরও তীব্র করার পাশাপাশি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা