মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বিজয় দিবসের আগেই বীরশ্রেষ্ঠ হামিদুরের নতুন ভাস্কর্য, কমিটি গঠন এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন ছাত্রীকে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকসহ দুইজন গ্রেপ্তার কর্মসংস্থানে সমতার অঙ্গীকারে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন হলো স্বপ্ন আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও এপস্টেইনের মডেল সরবরাহকারী সিয়াদের রহস্যজনক মৃত্যু! চুরির মামলায় ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও তার পিএস রিমান্ডে বাংলাদেশের সংকটকালে চীন বরাবরই পাশে রয়েছে: রাষ্ট্রদূত শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চয়তা পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

‘ইরান যুদ্ধে ট্রাম্প কোনো লক্ষ্য পূরণ করতে পারেনি’

প্রতিবেদকের নাম

ইরানের সঙ্গে সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষিত কোনো লক্ষ্যই বাস্তবায়ন করতে পারেনি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের গভর্নর মিকি শেরিল।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র কী অর্জন করেছে, সে বিষয়ে জনগণের কাছে প্রশাসনের সুস্পষ্ট জবাবদিহি করা উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডেমোক্র্যাট নেতা শেরিল অভিযোগ করেন, সংঘাতের পুরো সময়জুড়ে ট্রাম্প প্রশাসনের ঘোষিত লক্ষ্য বারবার পরিবর্তিত হয়েছে।

তার ভাষ্যমতে, কখনও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস, কখনও পারমাণবিক কর্মসূচি বন্ধ, আবার কখনও সরকার পরিবর্তন কিংবা হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিশ্চিত করাকে অভিযানের উদ্দেশ্য হিসেবে তুলে ধরা হয়েছে।

শেরিলের দাবি, এসব ঘোষিত লক্ষ্যগুলোর কোনোটিই এখন পর্যন্ত অর্জিত হয়নি। একই সঙ্গে তিনি বলেন, সংঘাতের ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই এই সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কতটা জোরদার হয়েছে, সে বিষয়ে জনগণের পরিষ্কার ব্যাখ্যা পাওয়ার অধিকার রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধ শুরুর আগেও হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল স্বাভাবিক ছিল। তাই এ বিষয়টিকে সামরিক অভিযানের সাফল্য হিসেবে তুলে ধরা যথার্থ নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা