শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
গিটারিস্ট রাসেল খানের মৃত্যু বিকিনি থেকে ঘনিষ্ঠ দৃশ্য—অভিনেত্রীদের অস্বস্তি নিয়ে যে কথা বললেন রাশমিকা মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে ইলিশ শিকারের মহোৎসব ‘হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আসবে না’ চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে: শ্রমমন্ত্রী একদল সীমান্তের ওপার থেকে টাকা দিচ্ছে, আরেক দল দেশে অস্থিরতা তৈরি করছে
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

এটা আমি মেনে নিয়েছি: পরীমণি

প্রতিবেদকের নাম

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ইতিমধ্যেই বিষয়টি কথা বলেছেন নেটদুনিয়ায়। এবার মুখোমুখি হলেন গণমাধ্যমে।

জানিয়েছেন, এমন পরিস্থিতিতে প্রতিবাদ করা জরুরি, বিশেষ করে যখন প্রযুক্তির অপব্যবহারে নারীরা হয়রানির শিকার হচ্ছেন।

বলা দরকার, এআই প্রযুক্তি ব্যবহার করে পরীমণির একটি আপত্তিকর ভুয়া ভিডিও তৈরি করে অন্তর্জালে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এ ঘটনায় প্রথমে ফেসবুকে প্রতিক্রিয়া জানান পরী। ফেসবুক লাইভে এসে অপরাধীদের বিরুদ্ধে সরব হন তিনি। তার এই প্রতিবাদী অবস্থানের প্রশংসা করেছেন অনেকেই। তাদের সমর্থন তাকে আরও সাহস জোগাচ্ছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

পরী বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।’

গতকাল সোমবার একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন পরীমণি। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের জীবনে বারবার নানা ঝামেলা তৈরি হওয়া প্রসঙ্গেও কথা বলেন তিনি।

অভিনেত্রীর কথায়, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা আছে, সারা জীবন ঝামেলা হবে আর ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’

এআই প্রযুক্তির অপব্যবহার করে নারীদের হয়রানির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরী। তার মতে, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। শুরুতে ঘটনাটিকে গুরুত্ব না দিলেও পরে পরিস্থিতি বিবেচনায় প্রকাশ্যে কথা বলার সিদ্ধান্ত নেন তিনি।

পরীমনি বলেন, ‘বিষয়টা অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন-চার দিন তো পাত্তা দিইনি। যখন দেখলাম, এটা আর এভয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম। কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয়ে নিয়ে সোচ্চার হওয়া জরুরি।’

প্রযুক্তির অপব্যবহারে তৈরি ভুয়া ও আপত্তিকর কনটেন্ট যে নারীদের জন্য গুরুতর হয়রানির কারণ হয়ে উঠতে পারে, পরীমণির বক্তব্যে সেই উদ্বেগই উঠে এসেছে। এমন পরিস্থিতিতে নীরব না থেকে প্রতিবাদ জানানো এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও সামনে এনেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা