বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

প্রতিবেদকের নাম

কক্সবাজারেরইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মেরিনড্রাইভের ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকের নাম মোহাম্মদ সায়েম (২২)। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে।

জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্ধু আরমানকে সঙ্গে নিয়ে ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নামেন সায়েম। একপর্যায়ে সাগরের ঢেউ ও স্রোতের মধ্যে পড়ে তিনি পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধু আরমান তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ও সৈকতকর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করেছেন বলে জানান তিনি।

ট্যুরিস্ট পুলিশ ইনানী সাব জোনের পরিদর্শক গাজী আতাউর রহমান জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা