কক্সবাজারে প্রায় দুই‘শ (১৯৭ কিলো মিটার) কিলো মিটার ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার কক্সবাজারে সফরে গিয়ে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি ড্রাইভ করার এই তথ্য জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শনিবার কক্সবাজারে সফরে গিয়েছিলেন। তিনি বিমান বন্দরে নেমে নিজেই গাড়ি ডাইভ করেছেন । ১৯৭ কিলো মিটার পথ ঘুরে রাতে আবার বিমান বন্দরে ফিরেন নিজেই গাড়ি ড্রাইভ করেই। প্রধানমন্ত্রীর গাড়িতে সামনে আসনে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, পেছনের আসনে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রীর স্ত্রী হাসিনা আহমদ বসেন।’
অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘প্রতিটি ভ্যানুতে প্রধানমন্ত্রী গিয়ে কর্মসূচির উদ্বোধন করেছেন, স্থানীয় জনগনের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন। প্রাকৃতিক দুযোর্গের মধ্যে নিজের হাতে কোদাল দিয়ে পাতলী খাল পুন:খনন কাজের উদ্বোধন করেছেন, বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন। জনসভা, সুধী সমাবেশে অংশ নিয়েছে। প্রধানমন্ত্রীকে দেখতে রাস্তার দুই ধারে যেভাবে মানুষের ঢল নেমেছিলো, প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন।’
প্রধানমন্ত্রী কক্সবাজার পৌঁছান শনিবার সকালে বিমানের ফ্লাইটে। কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন, ডুলাহাজারা, মালুমঘাট, পেকুয়া, ,মাতামুহুরী, চকরিয়া, কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক প্রভৃতি স্পট ঘুরে রাত সোয়া ১২টায় প্রধানমন্ত্রী বিমান বন্দরে আসেন।
দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে ২০২৪ সালে ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর তারেক রহমান বিভিন্ন সময়ে গাড়ি ড্রাইভ করেছেন। তবে এতো দীর্ঘ পথে তারেক রহমানের ড্রাইভ এই প্রথম ।