বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বাড়াতে নির্দেশনা প্রধানমন্ত্রীর জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪ সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক উল্টে শিশু নিহত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কীসের ইঙ্গিত দিলেন পরীমণি

প্রতিবেদকের নাম

চিত্রনায়িকা পরীমণির বড়পর্দায় অভিষেক হয় ২০১৫ সালে। এরপরের বছর জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘রক্ত’ সিনেমায় তার উপস্থিতি আলোচনায় আসে। অ্যাকশন-রোম্যান্টিক ঘরানার এই সিনেমাতে তার গ্ল্যামার ও পর্দার উপস্থাপনা তাকে ‘ডানাকাটা পরী’ ইমেজ গড়ে তুলতে সাহায্য করে। এতে থাকা ‘ডানাকাটা পরী’ গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে।

এরপর ধীরে ধীরে নিজেকে গ্ল্যামারনির্ভর অভিনেত্রীর গণ্ডি থেকে বের করে অভিনয়নির্ভর শিল্পী হিসেবেও প্রতিষ্ঠিত করেন পরীমণি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ তার ক্যারিয়ারে নতুন মোড় এনে দেয়। এরপর ‘বিশ্বসুন্দরী’, ‘গুণিন’, ‘স্ফুলিঙ্গ’ এবং ‘মুখোশ’র মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। সবশেষে তাকে বড়পর্দায় দেখা গেছে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। এরপর ব্যক্তিগত জীবন, মাতৃত্ব এবং বিভিন্ন বাস্তবতার কারণে সিনেমায় তার উপস্থিতি কিছুটা কমে যায়।

এদিকে সম্প্রতি ‘বিশ্ব পরী দিবস’ উপলক্ষে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ পরীমণির বাসায় যান। সেখানে পরী ও তার ছেলে রাজ্যকে নিয়ে কেক কাটার মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর পরীমণি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সেলিব্রেটিং সামথিং বিগ! কামিং সুন! জাজ মাল্টিমিডিয়া এক্স পরীমণি এগেইন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা