রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে: হুইপ দুলু

প্রতিবেদকের নাম

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আজকে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, এটি একটি কৃষিবান্ধব সরকার। কারণ, ক্ষমতায় আসার আগেই তিনি কৃষকদের ঋণমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। সে অনুযায়ী ভোটের আগেই তিনি কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদক্ষমা বা মওকুফ করার কথা বলেছিলেন। আমাদের সরকার ইতোমধ্যে কৃষকদের সেই ঋণ থেকে মুক্ত করে দিয়েছে। বিএনপি একমাত্র সরকার, যা কৃষকদের উৎসাহিত করতে ও তাদের বাঁচিয়ে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি সরকার মনে করে, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এ দেশের এখনো ৮০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কৃষক বাঁচলে তবেই দেশ বাঁচবে।’

আজ রোববার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজিপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনার আওতায় ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে ‘ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ’-এর শুভ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু আরও বলেন, ‘তারেক রহমানের সরকার কৃষির ওপর সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ দিয়েছে। কৃষকদের সারের সংকট নিরসনে তিনি ইতিমধ্যে প্রতিটি ইউনিয়ন থেকে কৃষকদের জন্য সারের ডিলার সংখ্যা বাড়িয়ে দিয়েছেন, যা সামনে আরও বাড়ানো হবে। অর্থাৎ, সার পাওয়ার জন্য মানুষকে যেন আর রাস্তায় লাইন ধরে হৈচৈ বা মিছিল-মিটিং করতে না হয়। আর এ কারণেই তিনি কৃষির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আকতার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বুলবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা