বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ২৬৫ জন অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে নারীর অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন সাইফুল হক পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই: হোসেন জিল্লুর রহমান জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কেন্দ্রীয় চুক্তি-কোচ নিয়োগসহ নারী ক্রিকেট নিয়ে যেসব সিদ্ধান্ত হলো

প্রতিবেদকের নাম

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ নারী দল বেশ কিছুদিন আগেই দেশে ফিরেছে। দিন কয়েকের বিশ্রাম শেষে আবারও ক্যাম্পে ফিরেছেন নারী দলের ক্রিকেটাররা। বর্তমানে সিলেটে ফিটনেস ক্যাম্পে রয়েছেন ক্রিকেটাররা। আগামী ১০ আগস্ট থেকে মিরপুরে স্কিল ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।
তার আগে বিসিবির বোর্ড সভা শেষে দেশের নারী ক্রিকেট নিয়ে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত। তারমধ্যে ক্রিকেটারদের চুক্তির মেয়াদ নবায়ন হয়েছে। ২০২৭ সালের জুলাই পর্যন্ত জাতীয় দলের জন্য ১৭ জন নারী ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন নাহিদা আক্তার, শারমিন সুপ্তা এবং নিগার সুলতানা জ্যোতি।
এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন ৭ জন, ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন ২ জন এবং ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন ৫ জন। এদিকে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৭ জন ক্রিকেটার চুক্তিবদ্ধ। সবমিলিয়ে আগামী মৌসুমে ৫৪ জন ক্রিকেটার রয়েছেন চুক্তিতে। বিসিবির একটি সূত্র এমনটিই জানিয়েছে।
এদিকে, নারী ক্রিকেটের জন্য ৮ বিভাগে নিয়োগ দেওয়া হচ্ছে ৮ জন নারী কোচ। সাবেক ক্রিকেটার এবং লেভেল ১ কোচিং থাকাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা